ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৭:২৫:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

করোনায় মৃত্যু ৪২০০, ইতালিতে একদিনেই মারা গেছেন ১৬৮

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১১ পিএম, ১১ মার্চ ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কোভিড-১৯ বা করোনাভাইরাসের প্রাদুর্ভাব চীনে কমতে থাকলেও বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিশ্বের ১১১টি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই রোগে এখন পর্যন্ত ৪ হাজার দুইশ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত এই রোগে আক্রান্তের সংখ্যা মোট ১ লাখ ১৬ হাজার।

চীনে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯ জন আর মারা গেছেন ২২ জন। এই নিয়ে চীনের মূল ভূখণ্ডে এ রোগে আক্রান্তের সংখ্যা মোট ৮০ হাজার ৭৭৮ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৮ জনের।

এদিকে, করোনাভাইরাসে অবরুদ্ধ ইতালিতে একদিনেই ১৬৮ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে।  এছাড়া, আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ১৪৯ জন। এই হিসাবে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০.৭ শতাংশ, আর মৃতের সংখ্যা বেড়েছে ৩৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৪ জন মঙ্গলবার সুস্থ হয়ে উঠেছেন। আর ৮৭৭ জনকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যায়।

নতুন রোগী ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় মঙ্গলবার থেকে পুরো ইতালিতে চলাচলের ওপর কড়াকড়ি আরোপের পাশাপাশি জনসমাগম নিষিদ্ধ করার মতো কঠোর পদক্ষেপ নেয়া হয়। এর ফলে দেশটির সাড়ে ছয় কোটি মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন।

এছাড়া, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ১০ জন। এই পর্যন্ত মারা গেছেন ৩১ জন।

করোনাভাইরাস আক্রান্ত মানুষকে সেবা দিতে এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সেনা মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন শহরটির গভর্নর অ্যান্ড্রু কুয়োমো।

স্থানীয় সময় মঙ্গলবার তিনি বলেন, কোয়ারেন্টাইনে থাকা মানুষদের খাদ্য পৌঁছে দিতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করবে। এছাড়া শহরের স্কুল পরিষ্কার করার কাজও সেনাবাহিনী করবে।

-জেডসি