ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ০:২৯:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

করোনায় ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৫

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২০ পিএম, ১৬ নভেম্বর ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘন্টায় কোভিডে আক্রান্ত হয়ে একজন মারা গেছে। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ৩ হাজার ৩২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন ৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৯ জন। 

আজ করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ১৪ শতাংশ। মঙ্গলবার করোনা শনাক্তের হার ছিল দশমিক ৯১ শতাংশ। আজ বেড়ে হয়েছে ১ দশমিক ০৫ শতাংশ। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৭২৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫২ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ১২৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩৪৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৬ জন। শনাক্তের হার ১ দশমিক ১০ শতাংশ।