করোনা: আজ ভিডিও কনফারেন্সে বসছেন সার্ক নেতারা
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ১৫ মার্চ ২০২০ রবিবার
করোনা: আজ ভিডিও কনফারেন্সে বসছেন সার্ক নেতারা
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সদস্য দেশগুলো ‘করোনাভাইরাস মোকাবেলায় একটি দৃঢ় কৌশল প্রণয়নের’ লক্ষ্যে আজ রোববার ভিডিও কনফারেন্সে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
গতকাল শনিবার হিন্দুস্তান টাইমস জানায়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবের প্রেক্ষিতে করোনাভাইরাস মোকাবেলায় একটি কৌশল প্রণয়নের লক্ষ্যে সার্ক নেতৃবৃৃন্দ রোববার অনুষ্ঠেয় কনফারেন্সে যোগ দেবেন।’
শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী যে প্রস্তাব দেন, বাংলাদেশসহ সবগুলো সার্ক সদস্য দেশ তাতে সাড়া দিয়েছে। সবশেষে সাড়া দেয় পাকিস্তান।
শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় করোনা ভাইরাস মোকাবেলায় দৃঢ় কৌশল অবলম্বনের জন্য সার্ক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমি প্রস্তাব করতে চাই যে সার্ক দেশগুলোর নেতৃবৃন্দ করোনা ভাইরাস মোকাবেলায় দৃঢ় কৌশল অবলম্বন করবে। আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের নাগরিকদের সুস্থ রাখার উপায় নিয়ে আলোচনা করতে পারি।’
মোদি বলেন, ‘একসঙ্গে আমরা বিশ্বের কাছে একটি উদাহরণ স্থাপন করতে পারি এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার প্রেক্ষাপটে আমরা একটি স্বাস্থ্যকর গ্রহের জন্য অবদান রাখতে পারি।’
ভাইরাস আক্রান্ত হয়ে উৎপত্তিস্থল চীনে ৩১৭৬ জনসহ বিশ্বে এ পর্যন্ত মোট পাঁচ হাজার লোকের মৃত্যু হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ও জনগণ বিভিন্ন পর্যায়ে তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়া বিশ্বের অধিকাংশ জনসংখ্যার আবাস স্থল, এই জনগোষ্ঠীর সুস্থতা নিশ্চিত করার জন্য আমাদের প্রয়াস চালাতে হবে।
মোদির এই টুইটের কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ এশিয়ার ৪টি দেশ- নেপাল, ভুটান, শ্রীলংকা ও মালদ্বীপের নেতৃবৃন্দ তাদের দেয়া জবাবে করোনা ভাইরাসের বিস্তার রোধে সম্মিলিত প্রচেষ্টার যে প্রস্তাব মোদি দিয়েছেন তাকে সমর্থন জানিয়েছেন। ইতোমধ্যে করোনা ১৪৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সংক্রমিত হয়েছে এক লাখ ৩৪ হাজার ৩শ’ লোক।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা এক টুইট বার্তায় বলেন, তার দেশ সার্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
শ্রীলংকার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকশে বলেন, তার দেশ এই আলোচনায় যোগ দিতে এবং এর বিস্তার রোধে লড়াই ও অভিজ্ঞতা বিনিময়ে সর্বোত্তম অনুশীলনের জন্য কাজ করতে আগ্রহী।
শুক্রবার মধ্যরাতের পর পাকিস্তান জানায়, সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা জাফর মির্জা প্রস্তাবিত ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








