ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৬:০৩:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

করোনা আতঙ্কে নেদারল্যান্ডসে সব স্কুল বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের বিস্তার রোধে নেদারল্যান্ডসের সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এছাড়া দেশটির সব ক্যাফে, রেস্টুরেন্ট, স্পোর্টস ক্লাবগুলোকেও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার নেদারল্যান্ডস সরকার এ নির্দেশের ঘোষণা দেয়। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ (আরআইভিএম) এক বিবৃতিতে জানিয়েছে, সেখানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭৬ থেকে বেড়ে এক হাজার ১৩৫ জনে দাড়িয়েছ, ফলে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া সেখানে এ ভাইরাসে ২০ জনের মৃত্যু হয়েছে।

দেশটির শিক্ষামন্ত্রী অ্যারি স্লোব এক সংবাদ সম্মেলনে জানান, এপ্রিলের ৬ তারিখ পর্যন্ত এ বিধিনিষেধগুলো কার্যকর থাকবে। তিনি আরো বলেন, কয়েকটি স্কুলের শিক্ষক এরইমধ্যে অসুস্থ হয়ে পড়ায় বেশ কিছু স্কুল খোলা রাখা অসম্ভব ছিল। তাই আমরা সব স্কুল ও ডে-কেয়ার সেন্টারগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনভাইরাস। এরইমধ্যে বিশ্বের প্রায় ১৫৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এ ভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৬ হাজার ৫১৮ জনের। আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৬১০ জন। এছাড়া বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৭৭৬ জন।সূত্র- রয়টার্স

-জেডসি