ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:৫৮:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

করোনা উপসর্গ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৪ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার

করোনা উপসর্গ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার মৃত্যু

করোনর উপসর্গ নিয়ে মারা গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক।

দলের চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির বলেন, ‘সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।’

গত ৩০ জুন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এমএ হক। সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এমএ হকের করোনা পরীক্ষার জন্য বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট এখনও আসেনি।