করোনা: ফেরদৌসের স্ত্রী কোয়ারেন্টিনে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২২ পিএম, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার
করোনা: ফেরদৌসের স্ত্রী কোয়ারেন্টিনে
চিত্রনায়ক ফেরদৌসের স্ত্রী তানিয়া রেজা সেলফ কোয়ারেন্টিনে আছেন। স্ত্রী তানিয়া এবং দুই কন্যা নুজহাত আর নামিরাকে নিয়ে ফেরদৌসের সুখের সংসার। অভিনয় আর স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেন শোবিজের এই তারকা। আর স্ত্রী বৈমানিক তানিয়া রেজা বিমানে ঘোরেন সারাবিশ্ব। শত ব্যস্ততার মাঝেও ভালো আছেন তারা। কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে আলাদা হতে হয়েছে তাদের।
চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘আমার স্ত্রী পেশায় একজন পাইলট। ফ্লাইট নিয়ে বিভিন্ন দেশে ওকে ঘুরতে হয়। গত মাসের ২৮ তারিখ লন্ডনের একটি ফ্লাইট নিয়ে তানিয়াকে ঢাকায় ফিরতে হয়েছে। এরপর থেকে ও গুলশানের একটি বাসায় কোয়ারেন্টিনে আছে। আর আমি সন্তানদের নিয়ে বনানীর বাসায় থাকছি।’
এই চিত্রনায়ক আরও বলেন, ‘আমার স্ত্রী তো আমাদের সঙ্গেই থাকতে পারতো। আমরা না বললে, কেউ তো তা জানতেও পারতো না। কিন্তু পরিবারের কথা ভেবে তানিয়া স্বেচ্ছায় সবার থেকে নিজেকে আলাদা করেছে। আর মাত্র কয়েকদিন পরই তানিয়া বাসায় ফিরবে। সন্তানরা ভিডিও কলে মায়ের সঙ্গে নিয়মিত কথা বলছে।’
সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ফেরদৌস বলেন, ‘করোনা নিয়ে অবহেলা করলে হবে না। এটা একজন থেকে হাজার মানুষের মধ্যে ছড়িয়ে যায়। আর কে এই ভাইরাসটি বহন করছে, তাও বলা যায় না। আমাদের সাবধানতাই রক্ষা করতে পারে আমাদের। সবাইকে সচেতন হতে হবে। সরকারের নির্দেশ মতো চলতে হবে। না হলে, সামনে বিপদ আসছে। নিজের ও পরিবারের কথা ভাবুন, ঘরে থাকুন।’
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











