ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৭:২৩:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

করোনা: বিশ্বব্যাপী মৃত্যু বেড়ে ৪৬৩৩

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার

করোনা: বিশ্বব্যাপী মৃত্যু বেড়ে ৪৬৩৩

করোনা: বিশ্বব্যাপী মৃত্যু বেড়ে ৪৬৩৩

চীন থেকে সংক্রমিত হওয়া মরণঘাতি নভেল করোনাভাইরাস থেকে সৃষ্ট ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬৩৩ জনে দাঁড়িয়েছে।

ওয়ার্ল্ডওমিটাররের তথ্যানুসারে, এ পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৩৬৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৮ হাজার ৩০৪ জন পুরোপুরি সুস্থ হয়েছেন এবং ৫৩ হাজার ৪৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশসহ বিশ্বের ১১৯টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বুধবার ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনার সংক্রমণ ঠেকাতে বিশেষজ্ঞদের ৭ পরামর্শ

বাংলাদেশে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে গত রবিবার জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তাদের মধ্যে দুজন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এবং অপরজনও উন্নতির দিকে বলে বুধবার জানিয়েছে প্রতিষ্ঠানটি।