ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১:০২:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

করোনা মুক্ত হয়েই প্লাজমা ডোনেশনে ভূমি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩২ পিএম, ২০ এপ্রিল ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনার ঝড় কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। এবার করোনা থেকে মুক্তি পেয়ে নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি নোট পোস্ট করে সাহায্যের হাত বাড়িয়ে দেন তার ফ্যান এবং ফলোয়ার্সদের প্রতি। অভিনেত্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফ্যানদের উদ্দেশ্যে জানান চিকিৎসার জন্য কোনও সাহায্যের জন্য তারা ডিরেক্ট মেসেজের মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারে।

ভূমি লেখেন, ‘আমাদের দেশ জুড়ে কোভিড ১৯–এর সেকেন্ড ওয়েভের মধ্যে দিয়ে চলেছি, আমি জানাতে চাই চিকিৎসা সরবরাহ এবং প্লাজমা দানের জন্য প্রচেষ্টা শুরু করছি। প্লাজমা দাতাদের এই উদ্যোগে সামিল করতেও চলেছি’।

তিনি জানান, প্রতিদিন প্লাজমা দাতাদের ফোন নাম্বার শেয়ার করবেন। কিন্তু অনেক সময়ে তাতে এমন কিছু নাম্বার থাকতে পারে যা ভুঁয়ো। তাই যদি কোনও মানুষ এমন কোনও তথ্য যা অমূলক এবং ভুঁয়ো নাম্বার পান তবে দয়া করে যেন তারা অভিনেত্রীকে জানান, তাহলে ভূমি তাৎক্ষণিকভাবে নাম্বারটিকে ডিলিট করে ফেলতে পারবেন।

ভূমি আরও লেখেন, এই উদ্যোগটি আমাদের সামনে যে বিশাল লড়াইয়ে আসতে চলেছে তাতে আমার ছোট অবদান। দয়া করে ধৈর্য ধরুন এবং আশা হারাবেন না! আমরা একসঙ্গে রয়েছি। ভালবাসা, ভূমি।

উল্লেখ্য চলতি মাসের ৫ তারিখে কোভিডে আক্রান্ত হন ভূমি। আর ১৭ তারিখে তার রিপোর্ট নেগেটিভ আসে।

-জেডসি