করোনা সেরে ওঠার কত দিন পর মেলামেশা, ঘোরাঘুরি নিরাপদ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
করোনাভাইরাস দ্রুত রূপ বদলাচ্ছে। ওমিক্রন দিয়েই যে করোনার শেষ হবে না, তা এবার বলতে শুরু করেছেন বিজ্ঞানীরা। এদিকে ওমিক্রনের সংক্রমণের হারও মারাত্মক বেশি। শুধু তাই নয়, যারা করোনার এই রূপটিতে আক্রান্ত হচ্ছেন, তাদের অনেকের শরীরেরই এর জীবাণু সেরে ওঠার পরেও বেশ কিছু দিন থেকে যাচ্ছে। এমনই বলা হচ্ছে গবেষণাগুলিতে।
এই অবস্থায় যদি আপনার ঘনিষ্ঠ কেউ করোনায় আক্রান্ত হন, তাহলে তিনি সেরে ওঠার কত দিন পরে তার সঙ্গে স্বাভাবিকভাবে মেলামেশা যাবে? বা আপনি নিজেও যদি করোনায় আক্রান্ত হন, তাহলে পরিবারের বাকিদের সঙ্গে কত দিন পরে স্বাভাবিকভাবে মেলামেশা করতে পারবেন? এই প্রশ্নগুলি অনেকেই তুলছেন।
চিকিৎসক প্রীতম মুন এই বিষয়ে কয়েকটি নিয়ম মেনে চলা পরামর্শ দিয়েছে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একেক জনের শরীরে করোনার ভাইরাস যেমন একেক রকম প্রভাব ফেলে, তেমনই করোনা সেরে যাওয়ার পরে কত দিন তার শরীরে করোনাভাইরাস থেকে যাবে, সেটিও একেক জনের ক্ষেত্রে একেক রকম।
এ জন্য তিনি কয়েকটি নিয়ম মেনে চলার নির্দেশ দিচ্ছেন:
করোনার উপসর্গ কি খুব মৃদুভাবে দেখা দিয়েছিল? বা কোনও উপসর্গ দেখাই দেয়নি? তাহলে সেরে যাওয়ার ১০ দিন পরে অন্য মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে মেলামেশা করুন।
করোনার কি মারাত্মক উপসর্গ হয়েছিল? সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির শরীরে অনেক দিন পরে পর্যন্ত থাকতে পারে এই জীবাণু। পরীক্ষায় সেটি ধরা না পড়লেও শরীরে থেকে যেতে পারে এটি। সেক্ষেত্রে আরও কিছুটা সময় নিন। তার পরে স্বাভাবিকভাবে মেলামেশা করুন।
বাড়িতে বা ঘনিষ্ঠ মানুষের মধ্যে এমন কেউ আছেন, যিনি জটিল কোনও অসুখে ভুগছেন? ক্যানসার বা মারাত্মক মাত্রার ডায়াবিটিসে আক্রান্ত কেউ আছেন এই তালিকায়? তাহলে উপসর্গ না থাকার ১০ দিন পরেও করোনায় আক্রান্তের থেকে তাদের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে তাদের সামনে যাওয়ার আগে মাস্ক পরে যান।
কোভিড থেকে সেরে যাওয়ার পরে নিয়ম করে টিকা নিন। তাতে রোগ ছড়ানোর আশঙ্কা কমবে।
দরকারে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে বাড়ি জীবাণুমুক্ত করে নিন।
চিকিৎসকের কথা থেকে পরিষ্কার, কোভিড সংক্রমণের সব লক্ষণ বা উপসর্গ চলে যাওয়ার পরে অন্তত ১০ দিন সময় নেওয়া উচিত। তার পরেই করোনায় আক্রান্তের উচিত স্বাভাবিকভাবে মেলামেশা শুরু করার। খবর হিন্দুস্তান টাইমসের।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা

