কর্মস্থলে ফিরছে মানুষ, দৌলতদিয়া ঘাটে বেড়েছে চাপ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৪ পিএম, ৫ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
স্বজনদের সঙ্গে ঈদ শেষে কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের ২ জেলার মানুষ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে পরিচিত রাজবাড়ী দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের দৌলতদিয়া প্রান্তে যাত্রীদের চাপ বেড়েছে।বৃহস্পতিবার (৫ মে) দুপুরে এই চিত্র দেখা যায়।দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায়, কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে। তবে যাত্রী ও যানবাহনের চাপ বেশি না থাকায় ছোট ছোট প্রাইভেট গাড়ি ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠতে পারছে। দৌলতদিয়া ফেরিঘাটের ৫নং ফেরিঘাট থেকে দুই কিলোমিটার এলাকায় যাত্রীবাহী বাস ও পচনশীল দ্রব্য বহনকারী ট্রাক ও কাভার্ডভ্যান ফেরি পারের অপেক্ষায় রয়েছে। তবে মোটরসাইকেল ও প্রাইভেটকার আগে সরাসরি ফেরিঘাটে চলে আসছে। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে তাদের রেখে আসতে কষ্ট হচ্ছে বলে জানান কর্মস্থলে ফেরা যাত্রীরা।
ফেরিঘাটে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ফেরি-বহরে ২১টি ফেরি রয়েছে। যাত্রীর চাপ সেভাবে না থাকায় অনেক সময় সীমিত সংখ্যক ফেরি চলাচল করছে। যাত্রীর চাপ বৃদ্ধি পেলে সবগুলো ফেরি চলাচল শুরু করবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দীন বলেন, আমাদের ফেরি বহরে ২১টি ফেরি রয়েছে। তবে বর্তমানে ৮টি ফেরি অপারেশনে রয়েছে। যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেলে ফেরি বাড়ানো হবে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











