কলকাতায় আজীবন সম্মানিত সাবিনা ইয়াসমিন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
কলকাতায় বাংলাদেশ ও পশ্চিম বাংলার আয়োজনে ‘জীবনকৃতি সম্মাননা’য় ভূষিত হলেন বাংলাদেশের বর্ষীয়ান সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।
বাংলা গানের ঐশ্বর্য ও বৈচিত্র্য তুলে ধরতে কলকাতার নজরুল মঞ্চে শুক্রবার থেকে তিন দিনব্যাপী শুরু হওয়া ‘বাংলা উৎসব’ এ বন্ধন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চন্দ্র শেখরের হাত থেকে সাবিনা ইয়াসমিন এই সম্মাননা গ্রহণ করেন।
এরআগেও জাতীয় ও আন্তর্জাতিক বহু নামজাদা পুরস্কার পেয়েছেন দেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। তার নামের পাশে যোগ হলো তেমনি গুরুত্বপূর্ণ আরো একটি পুরস্কার। বাংলা সংগীতে বিশেষ অবদান রাখার জন্য কলকাতায় এবার তাকে দেয়া হল আজীবন সম্মাননা পুরস্কার।সাবিনা ইয়াসমিন ছাড়াও ভারতের আরতি মুখোপাধ্যায়কে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
মুঠোফোনে কলকাতা থেকে এই জীবনকৃতি সম্মাননা পাওয়া প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, দেশের বাইরে এই ধরনের সম্মাননা পেয়ে সত্যিই ভীষণ ভালো লেগেছে। সত্যি বলতে কী যে কোনো সম্মাননাই অনেক ভালোলাগার, অনেক আনন্দের, অনেক সম্মানের। কলকাতার নজরুল মঞ্চে জীবনকৃতি সম্মাননা সত্যিই অনেক বড় এক স্বীকৃতি। বাংলাদেশের বেঙ্গল ফাউন্ডেশন এবং কলকাতার তিনটি প্রতিষ্ঠানের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
সম্মাননা পাওয়ার পর উপস্থিত সকল দর্শকের বিশেষ অনুরোধে সাবিনা ইয়াসমিন দেশের গান ‘সব ক’টা জানালা খুলে দাও না’ গেয়ে শোনান খালি গলায়।
সাবিনা ইয়াসমিন আগামী রবিবার দেশে ফিরবেন বলে জানিয়েছেন। দেশে ফিরে আগামী ২০ জানুয়ারি তিনি রাওয়া ক্লাবে একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন। তিনি সর্বাধিক ১৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।
-জেডসি
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







