ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৫:৩৭:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

কলকাতায় করোনাভাইরাসের থাবা!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৯ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

এবার কলকাতায় করোনাভাইরাসে থাবা

এবার কলকাতায় করোনাভাইরাসে থাবা

এবার প্রতিবেশী রাষ্ট্র ভারতের কলকাতায় থাবা বসিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। কলকাতার দক্ষিণ শহরতলীর মুকুন্দপুরের আরএনটেগোর হাসপাতালে ভর্তি এক বৃদ্ধের স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে পাওয়া গেছে প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগীর পরিবারের লোকজনও আতঙ্কিত হয়ে পড়েছে। আক্রান্ত হওয়ার আশঙ্কায় অনেকেই হাসপাতাল থেকে রোগীকে ছাড়িয়ে নিয়ে যেতে চাইছেন।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ওই বৃদ্ধের বাড়ি যাদবপুরের পোদ্দার নগর এলাকায়। ফুসফুসের সংক্রমণ ছাড়াও একাধিক রোগে ভুগছেন তিনি। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই ব্যক্তি। তিনি করোনাভাইরাসে আক্রান্ত এমন খবরে তার বাড়ির এলাকা  যাদবপুরেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে ক্রমশ বাড়তে থাকা আতঙ্ক ঠেকাতে এগিয়ে এসেছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। আরএনটেগোর  হাসপাতালের পক্ষ থেকে অযথা আতঙ্কিত না হতে বলা হয়েছে। বলা হচ্ছে, এর সাথে চীনের উহান শহরের করোনাভাইরাসের কোনো সম্পর্কই নেই। এইচসিওভি-২২৯ই, এইচসিওভিএনএল৬৩ অথবা এইচসিওভি এইচকেইউ১ শ্রেণির করোনাভাইরাস অত্যন্ত সাধারণ। এমনই এক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ওই ব্যক্তি।

ওই হাসপাতালের চিকিৎসক ডা. অরিন্দম বিশ্বাস জানান, অনেকে ভাবছেন করোনাভাইরাস মানেই চীনের নভেল করোনাভাইরাস। তা ঠিক নয়। এই করোনাভাইরাসের সঙ্গে নভেল করোনাভাইরাসের কোনো সম্পর্ক নেই। নোভেল করোনাভাইরাস এনসিওভি২০১৯ শ্রেণির। দুটো সম্পূর্ণ ভিন্ন।

তবে কেন মৃত্যুর সঙ্গে লড়ছেন ওই বৃদ্ধ, এমন প্রশ্নের জবাবে ডা. বিশ্বাস জানান, ওই বৃদ্ধ কিডনির অসুখে আক্রান্ত। বার্ধক্যজনিত সমস্যাও রয়েছে তার। এমন অবস্থায় সাধারণ ভাইরাসকে ঠেকানোর মতো প্রতিরোধ শক্তি তার নেই।

এ কারণেই সাধারণ করোনাভাইরাসের সঙ্গেই পেরে উঠছেন না ওই বৃদ্ধ। এই করোনাভাইরাসকে আর পাঁচটা ভাইরাল অসুখের মতোই বলছেন চিকিৎসকরা।

ডা. বিশ্বাস জানান, ফুসফুসের সংক্রমণ এক ধরনের করোনাভাইরাসের আক্রমণেই হয়। ভাইরাল জ্বরেরও কোনো ওষুধ হয় না। কিছু নিয়ম মেনে চলতে হয়। এক্ষেত্রেও তাই। বাতাসে এমন সাধারণ করোনাভাইরাসের জীবাণু ভাসছে। তা ঠেকাতে মাস্ক পড়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।