ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৬:৪৬:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

কলকাতায় জয়ার নতুন সিনেমা বিনিসুতো

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুই বাংলার পর্দা কাপানো অভিনেত্রী জয়া আহসান আবারো বাজিমাত করতে যাচ্ছেন। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘ময়ূরাক্ষী’র পরিচালক অতনু ঘোষের পরিচালিত নতুন সিনেমা ‘বিনিসুতো’য় দেখা যাবে জয়াকে। ইতোমধ্যে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শেষ। শিগগিরই শুটিং শুরু হবে। শুটিং হবে কলকাতা ও টাকিতে।

কলকাতার একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে পরিচালক অতনু ঘোষ বলেন, ‘আমাদের চেতনার বিভিন্ন স্তর আছে, যার অনেকগুলো থাকে অবচেতনে। মস্তিষ্কের সঙ্গে সেই সব স্তরের অনুভূতির কোনো গ্রন্থি থাকে না। হঠাৎ হঠাৎ সেই অনুভূতিগুলো প্রকাশ হয়ে পড়ে। আর তারপরই আমরা ভাবি এটা তো আমার করার কথা নয়, কেন করলাম?‌‌ এই হঠাৎ করে অনুভূতির প্রকাশ সম্পর্কের ক্ষেত্রেও হয়। কিছু মানুষ আছেন যাঁদের প্রাত্যহিক জীবনচর্চার সঙ্গে তাঁর সত্তার কোনো মিল থাকে না। ফলে এ রকম দুটি মানুষের মধ্যে যখন সম্পর্ক তৈরি হয়, তখন সেটাও একটা গ্রন্থিবিহীন বিনি সুতোর সম্পর্ক। সেই সম্পর্কের কথাই বলব আমার এই নতুন ছবির মধ্য দিয়ে।’

‘বিনিসুতো’ সিনেমার গল্প শুরু হবে টেলিভিশনের এক রিয়েলিটি গেম শো’র মধ্য দিয়ে। সেখানে অডিশন দিতে আসে কাজল সরকার আর শ্রাবণী বড়ুয়া। অডিশন দিয়ে ফেরার পথে ঘটনাচক্রে দুজনের আলাপ হয়। তাদের মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়। সেই যোগসূত্র কোন দিকে গড়ায়, তাই উঠে আসবে সিনেমায়। এতে কাজলের ভূমিকায় অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী আর শ্রাবণীর ভূমিকায় জয়া আহসান।

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে জয়ার জনপ্রিয়তা ফিফটি-ফিফটি! এ বাংলায় ‘দেবী’ করছেন তো ওপার বাংলায় করছেন ‘ক্রিসক্রস’। ব্যস্ততার চরম পর্যায়ে থেকে নিজেকেই ছাড়িয়ে যাওয়া এই অভিনেত্রীর নতুন সিনেমার জন্য মুখিয়ে আছে দর্শকরা।

-জেডসি