কলকাতা টেস্টে দর্শক মাতাবেন রুনা লায়লা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ ও ভারত। দুই দলেরই অভিষেক হতে যাচ্ছে এই নতুন সংযোজনে। ২২ নভেম্বর কলকাতায় সেই ম্যাচকে কেন্দ্র করে আয়োজনের কমতি রাখছে না ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।
দুই দলই ইতিহাসের অংশ হবে বিবেচনায় এ ম্যাচ নিয়ে বিসিসিআই আয়োজনের কমতি রাখছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও থাকবেন ঐতিহাসিক এ টেস্টে। লর্ডসের আদলে ‘ফাইভ মিনিটস বেল’ বাজিয়ে খেলা শুরুর ঘোষনা জানাবেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোলাপী বলের ক্রিকেট ম্যাচটিকে আকর্ষণীয় করতে ইডেন গার্ডেনসের এ টেস্টে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রুনা লায়লাকেও আমন্ত্রণ জানিয়েছেন। ম্যাচ শুরুর আগে গান গাইবেন এ কিংবদন্তি। ২১ নভেম্বর কলকাতা যাওয়ার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন রুনা লায়লা। খেলা শুরুর আগে প্রায় ১৫ মিনিটের মতো গান গাইবেন তিনি। দুই থেকে তিনটি গান গাওয়ার কথা রয়েছে তার।
২০০০ সালে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম টেস্টে বাংলাদেশ যে দল খেলিয়েছিল সে দলের সবাইকেও আমন্ত্রণ জানিয়েছে সিএবি। টেস্টের প্রথম দিনে ৪০ মিনিটের নৈশভোজ বিরতির সময় এইচআইভি পজিটিভ শিশুদেরও খেলার সুযোগ করে দেবে তারা। এ ছাড়াও টেস্টে প্রথম দিনে আকাশে হেলিকপ্টার থেকে স্কাইডাইভার ট্রফি নিয়ে নামবেন, এমন চমকপ্রদ কিছু দেখানোর পরিকল্পনাও করছে সিএবি।
-জেডসি
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট
- এবার হামলা বন্ধের ঘোষণা দিল ইরান
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ











