কলকাতা টেস্ট দেখতে শেখ হাসিনাকে মোদির আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৯ পিএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ফাইল ছবি
কলকাতার ইডেন গার্ডেনে প্রথম দিবারাত্রির টেস্ট খেলা দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২ নভেম্বর বাংলাদেশ-ভারতের মধ্যকার ওই টেস্ট খেলা শুরু হবে।
বুধবার রাতে শেখ হাসিনাকে এ চিঠি পাঠিয়েছেন মোদি। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টেস্ট ম্যাচ শুরুর দিন ২২ নভেম্বর সকালে কলকাতায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইডেন গার্ডেনে প্রথম দিনের খেলায় অতিথি হিসেবে থেকে তিনি সন্ধ্যায় চলে আসবেন। তবে এ সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে।
এর আগে ইডেন গার্ডেনে বাংলাদেশের খেলা প্রথম টেস্টকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তখন জানা যায়, ঐতিহাসিক ইডেন গার্ডেন টেস্টে রেওয়াজ অনুযায়ী ঘণ্টা বাজাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে গত ৩০ অক্টোবর দিল্লি গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এর মধ্যেই সেখানে তিন ওয়ানডে খেলেছে টাইগাররা। মুশফিকরা একটিতে জয় পেলেও বাকি দুটি ম্যাচ জিতে নিয়ে সিরিজ জিতেছে ভারত।
এদিকে আজ থেকেই ভারতের বিপক্ষে শুরু হয়েছে টেস্ট ম্যাচ। শুরুতেই টসে জিতে ব্যাট করতে নামে টাইগাররা।
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ











