কলম্বিয়াকে ডুবিয়ে সেমিফাইনালে ব্রাজিল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২১ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ শিরোপা থেকে দুই ধাপ দূরে দাঁড়িয়ে ব্রাজিলের মেয়েরা। কোস্টারিকায় চলমান ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তারা। ম্যাচে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছেন তারসিয়ানে লিমা। এই নিয়ে চতুর্থবার অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের সেমিতে উঠল ব্রাজিল।
কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দেখা যায় ব্রাজিলের দাপট। দশম মিনিটে একবার প্রতিপক্ষের জালে বলও পাঠিয়েছিল তারা। তবে গোলের আগে বল বাইলাইন অতিক্রম করেছে জানিয়ে সেই গোল বাতিল করে দেন মাঠের অফিসিয়ালরা।
তবে ব্রাজিলের মেয়েদের বেশিক্ষণ দমিয়ে রাখতে পারেনি কলম্বিয়া। ২৬ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন তারসিয়ানে লিমা। স্পট কিক থেকে তার ঠাণ্ডা মাথার ফিনিশেই দেড় যুগ পর অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাদের।
২০০২, ২০০৪ এবং ২০০৬ সালে টানা তিনবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ব্রাজিলের নারী যুব দল। যার মধ্যে ২০০৬ সালে এই টুর্নামেন্টে তাদের সেরা ফল এসেছিল, রাশিয়ায় অনুষ্ঠিত সেবারের আসরে তৃতীয় স্থান অধিকার করেছিল তারা।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হোঁচট খেয়ে শুরু হয়েছিল ব্রাজিলের বিশ্বকাপ মিশন। স্পেনের বিপক্ষে সেই ম্যাচে গোলশূন্য ড্রয়ের পরের দুই ম্যাচে অবশ্য বড় জয় পেয়েছিল সেলেসাওরা। অস্ট্রেলিয়াকে ২-০ এবং স্বাগতিক কোস্টারিকাকে ৫-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে তারা। গ্রুপ ‘এ’তে ৩ ম্যাচ থেকে স্পেনের সমান ৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানারআপ হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে ব্রাজিল। এদিকে মেক্সিকোকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ব্রাজিলের গ্রুপসঙ্গী স্পেনও।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






