কাজের সংখ্যা নয়, মান দেখেই কাজ করি : স্পর্শিয়া
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার
অর্চিতা স্পর্শিয়া। ছবি: সংগৃহীত
ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছেন তরুণ মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। দর্শকের কাছে নিজের অবস্থান সবসময়ই স্পষ্ট রাখতে চান এই অভিনেত্রী। স্পর্শিয়া জানান, কাজের সংখ্যা নয়, মান দেখেই কাজ করেন তিনি। যখন যে চরিত্রে অভিনয় করেন, চেষ্টা করেন সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজটি করতে। ফাঁকিবাজি করার অভ্যাস একেবারেই ধাতে নেই তার। অভিনয় পেশা হলেও অর্থ উপার্জনের মূল লক্ষ্য নয়।
'প্যারাসুট' তেলের বিজ্ঞাপনে মডেল হয়ে স্পর্শিয়া শুরু করেছিলেন মিডিয়া ক্যারিয়ার। টিভি বিজ্ঞাপনের পাশাপাশি নাটকে অভিনয় করে সুনাম কুড়িয়েছিলেন। 'ইমপসিবল ফাইভ' নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান এই সুহাসিনী অভিনেত্রী। এ ছাড়া বিটিভিতে বিবিসি বাংলার সিরিজ 'উজান গাঙ্গের নাইয়া'তে অভিনয় তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেন। গত বছরে লম্বা একটা সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে নীরব ছিলেন স্পর্শিয়া। বলতে গেলে সবার সঙ্গে যোগাযোগও কমিয়ে দিয়েছিলেন।
বছরের শেষে নিজের জন্মদিনে অনন্য মামুনের পরিচালনায় 'আবার বসন্তে' নামে একটি চলচ্চিত্রে কাজের খবর নিয়ে ফেসবুকসহ সবখানে সরব হন তিনি। নীরব থাকার এই সময়ে তিনটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন এই মডেল-অভিনেত্রী। এ বছর চলচ্চিত্রগুলো আসবে দর্শকের সামনে।
অনেকদিন নিজেকে আড়াল করে রেখেছিলেন। এর কারণ কী? এটা একান্তই ব্যক্তিগত। নতুন করে নিজেকে সাজাতে চেয়েছি, তাই এই নীরবতা। চলচ্চিত্রের জন্য নিজেকে এখন পুরোপুরি তৈরি করছি। চলচ্চিত্রে বেশি মনোযোগী হতে সবার কাছ থেকে একটু বিচ্ছিন্ন হয়েছিলাম। যে জন্য দীর্ঘদিন ফেসবুকও বন্ধ রাখতে হয়েছে। স্পর্শিয়া অভিনীত 'বন্ধন', 'ইতি', 'তোমারই ঢাকা' ও 'আবার বসন্তে' চলচ্চিত্রের কাজ শেষ। এগুলো মুক্তির অপেক্ষায়।
পাশাপাশি আরও কয়েকটি চলচ্চিত্রে তাকে দেখা যাবে। এমনই আভাস দিয়ে স্পর্শিয়া বলেন, নতুন বছরটা হবে আমার জন্য চলচ্চিত্রের বছর। ভালো কাজ নিয়েই ফিরছি, যা দর্শকের ভালো লাগবে। প্রত্যেকটি চলচ্চিত্রে আলাদা চরিত্রে আমাকে পাওয়া যাবে। আর এ কাজগুলো দিয়ে নিজেকে আরও সমৃদ্ধ করেছি।
স্পর্শিয়াকে কি টিভির দর্শকরা মিস করছে না- এমন প্রশ্নের উত্তরে এই মডেল-অভিনেত্রী বলেন, দেড় বছর ধরে নাটকে অভিনয় করছি না। চলচ্চিত্র আমার ধ্যান-জ্ঞান। এ মাধ্যমেই নিয়মিত কাজ করতে চাই।
নাটকে তাকে দেখা না গেলেও মাঝে একটি গানের মডেল হিসেবে মুখ দেখিয়েছেন তিনি। সঙ্গীতশিল্পী পিয়াল হাসানের 'চায়ের কাপে তুমুল বৃষ্টি' গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন তিনি। স্পর্শিয়া বলেন, অনেকদিন পর এমন স্বাদের গানের মিউজিক ভিডিওটিতে কাজ করেছি। গানের কথা ও গায়কির সঙ্গে সুমিতের কাজটি আমার ভীষণ পছন্দ হয়েছে। গত বছরের এই কাজটি দর্শকরা বেশ গ্রহণ করেছেন।
-জেডসি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া







