ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৭:২৫:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৩ এএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো। ডাক্তারি পরীক্ষায় তার দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।প্রধানমন্ত্রী ট্রুডোর কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, সোফি ট্রুডো এখন ভালো বোধ করছেন এবং তাকে নির্জনে রাখা হবে। বুধবার রাতে জানানো হয়েছিল, ফার্স্ট লেডি ব্রিটেন থেকে দেশে ফেরার পর থেকে তার মধ্যে করোনাভাইরাসের কিছু লক্ষণ দেখা যাচ্ছিল।

এখন ডাক্তারী পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। তবে প্রধানমন্ত্রী ট্রুডো সুস্থ আছেন এবং তার মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই। তারপরও ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিনি সেল্ফ আইসোলেশনে থাকবেন। সম্প্রতি যেসব ব্যক্তি ট্রুডোর সংস্পর্শে এসেছেন তারা সবাই নিরাপদ বলেও জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, শুক্রবার থেকে ট্রুডো আবার অফিস করবেন। পাশাপাশি ফার্স্ট লেডি সোফি ট্রুডো আশা করছেন যে, তিনি শিগগিরই পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন।

জেডসি