ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৪:০৩:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

কানাডায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ৩০ জুলাই ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কানাডার আলবার্টায় একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৩০ জুলাই) কানাডা পুলিশ নিশ্চিত করেছে যে, চালক ছাড়াও বিমানের সকল যাত্রী নিহত হয়েছেন। খবর বিবিসির।

কানাডা পুলিশ জানায়, শুক্রবার রাতে ক্যালগ্যারির স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর থেকে ওই বিমানটি রওনা দিয়েছিল। গন্তব্য ছিল ব্রিটিশ কলম্বিয়ার সালমন আর্‌ম। রাত ১টা নাগাদ কানাডার জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানায়, বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিমানটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কানাডা পুলিশ এর পর নিখোঁজ বিমানটির সন্ধানে অন্য একটি বিমান পাঠায়। তারা ক্যালগ্যারি থেকে অন্তত ৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত পাহাড় মাউন্ট বোগার্টে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়।

বিমানের খোঁজ মিলতেই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছিল। কিন্তু কোনও যাত্রী বা সওয়ারিকেই জীবিত অবস্থায় পাওয়া যায়নি। পাহাড়ে ধাক্কা খেয়ে বিমানটি ভেঙে পড়ে। ভিতরে থাকা সকলেই এই দুর্ঘটনায় মারা গিয়েছেন।

দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে একটিই ইঞ্জিন ছিল। সিঙ্গেল ইঞ্জিন পিপার পিএ-৩২ বিমানটি আকারে অনেকটাই ছোট। ছ’জনকেই বহন করার ক্ষমতা ছিল বিমানের। কী ভাবে কোন পরিস্থিতিতে বিমানটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

এই বিভাগের জনপ্রিয়