কানে থিঙ্ক-ফিল্ম ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড জিতলো ‘মুন্নি’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১০ পিএম, ১৪ জুলাই ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
কান চলচ্চিত্র উৎসবে থিঙ্ক-ফিল্ম ইম্প্যক্ট অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের তাহরিমা খান পরিচালিত প্রামাণ্যচিত্র ‘মুন্নি’। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পালে দে ফেস্টিভাল ভবনের রিভিয়েরা টু’তে এই পুরস্কারের ঘোষণা দেয়া হয়। মূলত কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মের অন্যতম একটি প্রোগ্রামের নাম `কান ডকস'। এতে `ডকস-ইন-প্রোগ্রেস' বিভাগে নির্বাচিত ৩২টি প্রামাণ্যচিত্র প্রকল্পের মধ্য থেকে ‘মুন্নি’ এই পুরস্কার জিতে নেয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ফেসটাইমের মাধ্যমে যুক্ত হন তাহরিমা খান। তিনি বলেন, `আমি খুব খুশি ও আনন্দিত। শিগগিরই প্রামাণ্যচিত্রটির পুরো কাজ শেষ করে ফেলবো। আশা করি, এই নির্মাণ সমাজে সত্যিকারের প্রভাব ফেলতে পারবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ জানাই বিচারকদের।'
ইন্টারন্যাশন্যাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশের সভাপতি সামিয়া জামান `মুন্নি' পুরস্কৃত হওয়ার পর বলেন, `আমরা আইএফআইবি থেকে এবারই প্রথম শোকেস সাউথ এশিয়া আয়োজন করেছি। এর মধ্যে `মুন্নি' গুরুত্বপূর্ণ একটি পুরস্কার পেলো। ছবিটি শেষ হওয়ার পর থিঙ্ক-ফিল্ম ইম্প্যাক্টি প্রচারণার দিকটি ডিজাইন করবে। এমন বিশ্বমানের প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ পাওয়ায় ‘মুন্নি’র পরিচালক, প্রযোজকসহ পুরো টিমের জন্য আমি খুশি।’
উৎসবের ৭৪তম আসরের অষ্টম দিন ছিলো ‘ডক ডে’। এ উপলক্ষে কান ডকস ও মার্শে দ্যু ফিল্মের সাথে যৌথভাবে ছয়টি পুরস্কার দিয়েছে মোনাকো ভিত্তিক ইন্টারন্যাশনাল ইমার্জিং ফিল্ম ট্যালেন্ট অ্যাসোসিয়েশন (আইইএফটিএ)। এবার আইইএফটিএ অ্যাওয়ার্ড হিসেবে ১০ হাজার ইউরো পেয়েছে স্লোভেনিয়ার প্রামাণ্যচিত্র প্রকল্প ‘শেনতানি’।
‘ডকস-ইন-প্রোগ্রেস’ বিভাগে ইন্টারন্যাশন্যাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশের সহযোগিতায় শোকেস সাউথ এশিয়ায় নির্বাচিত হয় চারটি প্রামাণ্যচিত্র প্রকল্প। এর মধ্যে ছিলো আবু শাহেদ ইমন প্রযোজিত ‘মুন্নি’। অন্য তিনটির মধ্যে নেপালের সাবিনা শ্রেষ্ঠ পরিচালিত ‘দেবী’ পেয়েছে সম্মানসূচক মেনশন। পুরস্কৃত বাকি চারটি প্রামাণ্যচিত্র প্রকল্প হলো ফ্রান্সের ‘গেট্টো’, ফিলিস্তিনের ‘থ্রি প্রমিজেস’, ফ্রান্সের ‘অব ডগস অ্যান্ড গডস’, চিলির ‘মিটিং পয়েন্ট’ এবং ইতালির ‘সাভয়া’। রিভিয়েরা টু’র প্রেক্ষাগৃহে গত ১০ জুলাই শোকেস সাউথ এশিয়ায় নির্বাচিত প্রকল্প চারটি কিছু অংশের উপস্থাপনা ছিলো।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী





