ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২২:০৫:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

কান উৎসবে টপ মডেল নির্বাচিত হলেন বাংলাদেশের প্রিয়তি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৫ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবে টপ মডেল নির্বাচিত হলেন বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি। আয়ারল্যান্ডের নাগরিক এই সুন্দরী নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন ৷ টপ মডেল এওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত তিনি।

প্রিয়তি অনুভূতি প্রকাশ করে জানান, ‘আমি এতই আবেগ আপ্লুত আছি যে কথা তো দূরের কথা লিখেও অনুভূতি প্রকাশ করতে পারছি না। কানের মাটিতে টপ মডেলের পুরস্কার পাওয়া, স্বপ্নের মতো লাগছে বৈকি। কান চলচ্চিত্র উৎসবের মতো সম্মানিত আসরে সেরা মডেল হওয়া; এই আনন্দ প্রকাশের আসলে ভাষা নেই আমার কাছে।’

প্রিয়তি আরও জানান, ‘এবারে কান উৎসবের আয়োজক দেশ ফ্রান্সসহ বিশ্বের নানা দেশের মডেলরা এখানে অংশ নিয়েছেন। এটি ছিলো এ উৎসবে ইন্টেগ্রিটি ম্যাগাজিন আয়োজিত একটি প্রতিযোগিতা। তাদের মধ্যে থেকে টপ মডেলের এওয়ার্ড পেয়েছেন প্রিয়তি ৷’

উল্লেখ্য, বাংলাদেশের মেয়ে প্রিয়তি ৷ তার ঢাকায় শৈশব কাটলেও কৈশোরে চলে যান আয়ারল্যান্ডে। সেখানে মডেলিং শুরু করেন তিনি। এরপর অংশ নেন বিভিন্ন প্রতিযোগিতায়। নানা দেশে নানা পুরস্কার ও স্বীকৃতি অর্জন করে নিয়েছেন তিনি ৷ ইতিমধ্যে বইমেলায় লেখিকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন প্রিয়তি ৷ পেশাগতভাবে বৈমানিক হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে দুই সন্তানকে নিয়ে আয়ারল্যান্ডেই বাস করছেন ৷

-জেডসি