কান উৎসবে পাঁচ নারী বিচারক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৮ পিএম, ১২ মে ২০১৮ শনিবার
বরাবরই কান চলচ্চিত্র উৎসব মানে জমজমাট ব্যাপার-স্যাপার। এবারও এর ব্যতিক্রম হয়নি। বিশ্ব চলচ্চিত্রের তারকাদের মিলনমেলায় জমে উঠছে কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসর। এবার কান উৎসব নিয়ে আলোচনাগুলোর মধ্যে অন্যতম ছিল নারী বিচারকের সংখ্যা। এবারের আয়োজনে নারী বিচারক ৫ জন। যার মধ্যে রয়েছেন তরুণ হলিউড তারকা ক্রিশ্চিয়ান স্টুয়ার্ড।
উৎসবের ৭১তম এ আসরে প্রতিযোগিতা বিভাগের সভাপতি অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট। এবার ঘোষণা করা হলো, কারা দায়িত্ব পালন করবেন তার নেতৃত্বে। কেট ব্ল্যানচেট (অস্ট্রেলীয় অভিনেত্রী, প্রযোজক), ক্রিস্টেন স্টুয়ার্ট (মার্কিন অভিনেত্রী), লেয়া সেদু (ফরাসি অভিনেত্রী), আভা ডুভারনে (মার্কিন চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক), খাজা নিন (বুরুন্ডিয়ান গীতিকার, সুরকার ও গায়িকা)।
এছাড়াও তিনজন পুরুষ রয়েছেন বিচারকদের মধ্যে। তারা হলেন, চ্যাং চেন (চীনা অভিনেতা), ডেনিস ভিলেন্যুভ (কানাডিয়ান পরিচালক, চিত্রনাট্যকার), আন্দ্রে জিভিয়াজিন্তসেভ (রুশ পরিচালক, চিত্রনাট্যকার), রবার্ট গেদিজিয়ন (ফরাসি পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক)।
প্রতিযোগিতা বিভাগের বিচারক প্যানেলে এবার নারীদের প্রাধান্য লক্ষণীয়। তাদের মধ্যে বড় আকর্ষণ ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। মাত্র ২৮ বছর বয়সেই কানের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকের আসনে বসতে যাচ্ছেন তিনি। তার ঝুলিতে আছে উডি অ্যালেনসহ বিখ্যাত নির্মাতাদের ছবিতে কাজের অভিজ্ঞতা। জেমস বন্ড সিরিজের ‘স্পেক্টর’ ও ‘মিশন ইমপসিবল’ সিরিজের ফরাসি অভিনেত্রী লেয়া সেদু নিশ্চিতভাবেই জৌলুস ছড়াবেন বিচারক প্যানেলে।
ইতোমধ্যে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১৮টি ছবির নাম ঘোষণা করা হয়েছে। তবে এ তালিকায় আরও দুই-একটি ছবি যুক্ত হতে পারে। আগামী ১৯ মে উৎসবের সমাপনী দিনে বিচারকরা স্বর্ণপাম জয়ী ছবির নাম জানাবেন। এর আগে গত ৮ মে পর্দা উঠেছে এই আয়োজনের। এবারের উদ্বোধনী ছবি ছিলো ইরানি পরিচালক আসগর ফারহাদির ‘এভরিবডি নৌস’।
এদিকে হলিউডের অনেক তারকাদের মতো ফ্রান্সে পৌঁছেছেন বলিউড তারকারাও। কঙ্গনা ও দীপিকা এখন ফ্রান্সে। কালো শাড়ি পরা কঙ্গনার ছবি বিভিন্ন সংবাদপত্রে এরিমধ্যে দেখেছেন অনেকে। অন্যদিকে দীপিকার ছবিও দেখেছেন পাঠকরা।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







