কান চলচ্চিত্র উৎসবে নারী নির্মাতার স্বর্ণপাম জয়
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ২৮ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
৭৬তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম বা পাম দ্যর জিতেছেন ফ্রান্সের নারী নির্মাতা জাস্টিন ত্রিয়েত। সব জল্পনার অবসান ঘটিয়ে এবারের আসরে তিনিই অর্জন করলেন পুরস্কার। এর আগে ২০১৯ সালে স্বর্ণপামের জন্য মনোনয়ন পেয়েছিলেন জাস্টিন ত্রিয়েত।
ফরাসি কিংবদন্তি অভিনেত্রী ক্যাথরিন দ্যুনোভকে সম্মান জানানোর উৎসবে আরেক ফরাসি নারী নির্মাতার এই জয়। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী সন্ধ্যায় (শনিবার দিবাগত রাত ১.৩০) জুরি বোর্ডের প্রধান রুবেন ওস্টলুন্দ ঘোষণা করলেন, প্রতিযোগিতা বিভাগের ২১টি ছবির মধ্যে জাস্টিন ত্রিয়েতের ‘অ্যানাটমি অব অ্যা ফল’ উৎসবের সেরা ছবি।
তরুণ এ নির্মাতা তার সিনেমায় তুলে ধরেছেন কিছু রোমহর্ষক ঘটনা।
সিনেমার গল্প এক নারীর স্বামীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। ক্রাইম, ড্রামা ও থ্রিলার ঘরানার এই সিনেমায় শেষে জানা যায়, স্বামী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্ত্রী নিজেই।
ঘটনা আরও টুইস্টের দিকে এগোয় হত্যাকাণ্ডের সাক্ষীকে কেন্দ্র করে। বাবার হত্যাকারী মা আর সে ঘটনার একমাত্র সাক্ষী তাদের অন্ধ ছেলে।
জটিল ধাঁধার এ গল্প কানের বিচারকদের পছন্দ হয়েছে– এ হত্যার পেছনে লুকিয়ে থাকা আরেক সত্য জানতে পেরে। আর সেই সত্যের জোরেই সিনেমাটিকে বিচারকদের পছন্দের শীর্ষে তুলে ধরে। ২০টি সিনেমা ও একটি তথ্যচিত্রের মধ্যে এ সিনেমাটিই হৃদয় ছুঁয়ে যায় দর্শক ও বিচারকদের।
২০২৩-এর আগ পর্যন্ত আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবে নারী নির্মাতা হিসেবে স্বর্ণপামজয়ী ছিলেন জেন ক্যাম্পিয়ন ও জুলিয়া দুকুরনো। এবার সে তালিকায় তৃতীয় স্বর্ণপামজয়ী নারী নির্মাতা হিসেবে নাম লেখালেন জাস্টিন ত্রিয়েত।
প্রধান শাখার অন্যান্য পুরস্কারের মধ্যে গ্র্যান্ড প্রিক্স জিতেছে জোনাথন গ্লেজারের সিনেমা ‘দ্য জোন অব ইন্টারেস্ট’, জুরি প্রাইজ জিতেছে আকি কাউরিসমাকির সিনেমা ‘ফলেন লিভস’, সেরা নির্মাতার পুরস্কার জিতেছে আঙ হুঙ ট্রান (পট আউ ফেউ)। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কোজি ইয়াকসু (পারফেস্ট ডেজস), সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মেরভি ডিজদার (অ্যাবাউট ড্রাই গ্রাসেস)। চিত্রনাট্যের জন্য পুরস্কার পেয়েছেন সাকামোটো ইয়ুজি (মনস্টার)।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











