ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ০:৫২:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কারিগরি সমস্যা, ৪০ মিনিট দেরিতে ছাড়ল মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৭ আগস্ট ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ট্র্যাকে কারিগরি সমস্যার কারণে আজ সোমবার ৪০ মিনিট দেরিতে মেট্রোরেল চালু হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে রাজধানীবাসীকে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন্স) ইফতেখার হোসেন বলেন, 'ট্র্যাকে সমস্যার কারণে মেট্রোরেল নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪০ মিনিটে চলাচল শুরু করেছে।'

হঠাৎ করে মেট্রোরেলের কারিগরি সমস্যার কারণে অফিস, স্কুল-কলেজ ও অন্যান্য কাজে যেতে মেট্রোরেল ব্যবহার করা নগরবাসীকে ভোগান্তির মুখে পড়তে হয়।
ফেসবুক গ্রুপ 'ট্রাফিক অ্যালার্টে' দেওয়া পোস্টে মোহাম্মদ মাহমুদ নামে এক ব্যক্তি লিখেছেন, '৪০ মিনিট ধরে উত্তরার দিকের ট্রেনের জন্য অপেক্ষা করছি।'