ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২:৪৯:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

কারিনার বাড়িতে দেয়াল টপকে ঢুকলো ফটোগ্রাফার!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ৩ মার্চ ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

দ্বিতীয় সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। তবে এখন পর্যন্ত নবজাতকের কোনও ছবি দেখা যায়নি। কারিনার প্রথম সন্তানের মতো এই সন্তানের ছবি তুলতেও পাপারাজ্জিদের আগ্রহের মাত্রা তুঙ্গে। প্রথম কে ছবি তুলতে পারে সেটি নিয়েও চলছে নীরব প্রতিযোগিতা। সম্প্রতি এক ফটোগ্রাফার ছবি তোলার জন্য দেয়াল টপকে কারিনার বাড়িতে হানা দিয়েছেন।

সময়মতো দ্বিতীয় সন্তানকে জনসম্মুখে আনবেন বলে জানিয়েছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। কারিনার বাড়িতে অতিথিরা আসছেন সেই খবর প্রকাশ হতেই পতৌদি পরিবারের ব্যক্তিগত পরিসরে জোর জবরদস্তি করে প্রবেশ করলেন এক ফটোগ্রাফার। সে সময় কারিনার বাড়িতে ছিলেন অর্জুন ও মালাইকা। ওই ফটোগ্রাফারকে দেখে ধমকও দিয়েছেন অর্জুন।

কারিনার বাড়িতে গিয়ে অর্জুন গাড়ি থেকে নামার পরই তার নজরে আসে এক পাপারাজ্জি দেয়াল চড়ে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছেন। এই ঘটনায় অত্যন্ত রেগে গিয়ে তাকে শিক্ষা দিলেন অভিনেতা। সেই ভিডিও এখন নেটমাধ্যমে ভাইরাল।

আঙুল তুলে অর্জুন সেই ফটোগ্রাফারকে বলছেন, ‘এটা করবেন না। বাড়ির দেয়াল বেয়ে উঠবেন না। এটা অনুচিত। নেমে পড়ুন!’

-জেডসি