ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৭:৩৮:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

কালবৈশাখী ঝড়ে উত্তাল পদ্মা, লঞ্চ-স্পিডবোট বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৩ এএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

কালবৈশাখী ঝড়ের কারণে পদ্মানদী উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

বুধবার সকাল ৭টা থেকে যাত্রীদের নিরাপত্তায় ও দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ নদীবন্দর কর্তৃপক্ষ। সাধারণত সকাল ৬টা থেকে এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়ে থাকে।

বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে মোট ১৫৩টি স্পিডবোট ও ৮৭টি লঞ্চ চলাচল করে। তবে ঝড়ের কারণে নদীতে প্রবল বাতাসে নদী উত্তাল। তাই যাত্রী নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে নৌযানগুলো বন্ধ রাখা হয়েছে। নদীর অবস্থা স্বাভাবিক হলে লঞ্চ স্পিডবোট চলাচল শুরু করবে।

এদিকে নৌরুটে ফেরি চলাচল কিছু সময় বন্ধ থাকলেও এখন সচল রয়েছে। এ বিষয়ে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ  জানান, ঝড় শুরু হলে কিছু সময় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে এখন এ নৌরুটে ৭টি ফেরি সচল রয়েছে।