ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:৫৬:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

কাল বছরের প্রথম সূর্যগ্রহণ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ এএম, ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামীকাল ঘটবে এ বছরের প্রথম সূর্যগ্রহণ।তবে এটি পূর্ণগ্রাস নয়, আংশিক সূর্যগ্রহণ বলে জানা গেছে। এবারের এ সূর্যগ্রহণ বাংলাদেশসহ এশিয়া থেকে দেখা যাবে না। এটি দেখা যাবে আর্জেন্টিনা,ব্রাজিল, পেরু, বলিভিয়া, উরুগুয়ে, আন্টার্কটিকা, ফকল্যান্ড থেকে।

এ বছর ঘটবে দুটি সূর্যগ্রহণ। একটি হবে আগামীকাল, অন্যটি অক্টোবরে।

বিশ্বের নানা প্রান্ত থেকে দেখা যাবে সূর্যগ্রহণের দৃশ্য। এবারের প্রথম এ গ্রহণের সঙ্গে আরও এক বিরল মহাজাগতিক ঘটনা ঘটবে। সেটি হল 'ব্ল্যাক মুন'। নাসা জানায়, এ ব্ল্যাক মুনই এবারে সূর্যকে ঢাকবে।

খুব বিরল এক মহাজাগতিক ঘটনা 'ব্ল্যাক মুন' । তবে গেল বছর এ ঘটনার মুখোমুখি আমরা হইনি। মহাকাশবিদদের কেউ একে বলেন, নিউ মুন, কেউ বলেন কোনো এক অ্যাস্ট্রোনমিক্যাল সিজনের থার্ড মুন, একই ক্যালেন্ডার মান্থে এটিকে সেকেন্ড নিউ মুনও বলেন।

৩০ এপ্রিল রাত ১২টা ১৫ মিনিটে গ্রহণ শুরু হয়ে চলবে মধ্যরাত পর্যন্ত।

সূত্র : জিনিউজ