কাশ্মীরে নিখোঁজ জায়রা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর থেকে বিলোপ করা হয়েছে ৩৭০ ধারা। প্রায় দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে পুরো উপত্যকা। বন্ধ রয়েছে সকল যোগাযোগ ব্যবস্থা। তারপর থেকেই দঙ্গল খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিমের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এ কারণে কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ করলেন বলিউড পরিচালক সোনালি বোস।
জানা যাচ্ছে, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকে জায়রা ওয়াসিমের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সোনালি বোস। এরপরই কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করতে শুরু করেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জায়রার সঙ্গে একটি ছবি শেয়ার করেন সোনালি। দীর্ঘ পোস্টে তিনি বলেন, ‘দুই সপ্তাহ হয়ে গেল জম্মু ও কাশ্মীরের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভারতের গণতন্ত্র অন্ধকার। কংগ্রেসের সময় থেকে উপত্যকায় মানুষদের অধিকারকে খর্ব করা হয়েছে। আমার কষ্ট হয় ওই মানুষগুলোর জন্য। বাঙালি, মারাঠী, গুজরাতি, তামিল সবার কেমন লাগবে, যদি রাতারাতি আপনাদের রাজ্য ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়? ৩৭০-কে কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে সৎ ভাবে এর উত্তর দিন। আমাদের নিজেদের লোকেরাই কীভাবে এই দেশে বাস করছেন, এটা ভেবেই আমার বিস্ময় ও রাগ এখন দুঃখে পরিণত হয়েছে। ওদের অনুভূতির সম্পর্কে আমরা শুধুই ধারণা করতে পারি।’
পরিচালক আরও জানান, জায়রা তার মেয়ের মত। তার সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না। গত এক বছরে জায়রা ও তার পরিবারের সঙ্গে খুব সুন্দর সময় কাটিয়েছেন বলে জানান সোনালি বোস। এমনকি ৩৭০ ধারা রদের আগের দিনও জম্মুতে জায়রার সঙ্গেই ছিলেন বলে জানান এই পরিচালক। তার কথায়, ভূস্বর্গে হঠাৎ সেনার সংখ্যা বাড়িয়ে দেওয়ায় জায়রা খুবই চিন্তিত ছিল। তাকে তিনিই আশ্বস্ত করেন বলেও জানান সোনালি।
সোনালি বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে অভিনয় করেছেন জায়রা ওয়াসিম। প্রসঙ্গত, সোনালি বোসের এই সিনেমায় অভিনয় দিয়েই বলিউড ছাড়ার কথা ঘোষণা করেন জায়রা। সূত্র: জি নিউজ।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







