কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ১৬ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
বাংলা ব্যান্ড সংগীতকে যিনি অন্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। আশির দশক থেকে মৃত্যুর আগে পর্যন্ত গানে গানে মুগ্ধতা ছড়িয়েছেন এই কিংবদন্তি। তার গিটারের জাদুতে মোহিত হয়েছেন শ্রোতা।
আজ বুধবার (১৬ আগস্ট) গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন। বেঁচে থাকলে তিনি পদার্পণ করতে ৬১ বছরে। হয়ত বেঁচে থাকলে অনুরাগীদের শুভেচ্ছা আর বন্ধুদের সঙ্গে কেক কেটে দিনটি উদযাপন করতে তিনি।
আইয়ুব বাচ্চুর শৈশব কাটে চট্টগ্রামেই। কৈশোরের চঞ্চল সময় থেকেই পাশ্চাত্য রক ধাঁচের গানের প্রতি আকৃষ্ট হন। একসময় গড়ে তোলেন নিজের ব্যান্ড ‘গোল্ডেন বয়েজ’। পরে এর নাম পাল্টে রাখেন ‘আগলি বয়েজ’। বিয়েবাড়ি, জন্মদিন আর ছোটখাটো নানা অনুষ্ঠানে গান করতো তাদের এই ব্যান্ড।
তবে একসময় গিয়ে এই ব্যান্ডের সদস্যরা একেক দিকে ছড়িয়ে পড়েন। সত্তরের দশকের শেষ দিকে কাজ করেন ‘ফিলিংস’ ব্যান্ডের সাথে, যা এখন ভক্তদের কাছে ‘নগর বাউল’ নামে পরিচিত।
এরপর আশির দশকের শুরুতে আইয়ুব বাচ্চু যোগ দেন ‘সোলস’ ব্যান্ডে। এখানে ১৯৮৯ পর্যন্ত লিড গিটারিস্টের দায়িত্ব পালন করেন। এ সময় পর্যন্ত একের পর এক জনপ্রিয় অ্যালবাম উপহার দেন শ্রোতাদের।
সোলসে থাকার সময়ই আইয়ুব বাচ্চু একক কিছু অ্যালবামও বের করেন। তার প্রথম দুটি একক অ্যালবামের নাম রক্ত গোলাপ (১৯৮৬) ও ময়না (১৯৮৮)।
নব্বইয়ের দশকের শেষ দিকে তিনি ‘সোলস’ থেকে বের হয়ে ‘এলআরবি’ গঠন করেন। তবে, ‘এলআরবি’ নামের পেছনে ছোট্ট একটু ইতিহাস আছে। প্রথমে এর নাম রাখা হয়েছিল ‘ইয়েলো রিভার ব্যান্ড’। ব্যান্ড নিয়ে ভারতে ট্যুর করতে গেলে অনুষ্ঠানের উপস্থাপক তাদের ভুল করে ‘লিটল রিভার ব্যান্ড’ নামে পরিচিত করান।
এই ভুল নামটিই পছন্দ হয়ে গেলে ব্যান্ডের নতুন নাম হয় ‘এলআরবি’। যদিও পরে এলআরবির অর্থ পাল্টে রাখা হয় ‘লাভ রানস ব্লাইন্ড’। মৃত্যুর আগে পর্যন্ত এই ব্যান্ডের সাথেই ছিলেন আইয়ুব বাচ্চু। গানপাগল এই মানুষটি জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত সুরের সাথেই ছিলেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৬ অক্টোবর রংপুর জিলা স্কুলে ‘শেকড়ের সন্ধানে’ নামে এক কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর দুইদিন পর বাসা থেকে হাসপাতালে নেয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার সম্মানে জন্মস্থান চট্টগ্রামে ২০১৯ সালে ‘রুপালি গিটার’ নামে একটি ভাস্কর্য স্থাপন করা হয়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










