কিংবদন্তি শিল্পী লিজ টেইলরের জন্মদিনে শুভেচ্ছা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
এলিজাবেথ টেইলর
ডেম এলিজাবেথ রোজমন্ড টেইলর ডিবিই বা লিজ টেইলর একজন জগৎ বিখ্যাত ব্রিটিশ-মার্কিন অভিনেত্রী। হলিউডের কালজয়ী এই অভিনেত্রীর ৯০তম জন্মদিন (৮৯তম জন্মবার্ষিকী) আজ ২৭ ফেব্রুয়ারি। লিজ টেইলর তার অভিনয় প্রতিভা ও সৌন্দর্যের জন্য বিশেষভাবে বিখ্যাত। টেইলরকে হলিউডের স্বর্ণযুগের অন্যতম অভিনত্রী হিসেবে ধরা হয়। তাকে বলা হয়, ‘জীবনের থেকেও বড় তারকা’।
অ্যামেরিকান ফিল্ম ইনস্টিটিউট টেইলরকে তাদের নারী কিংবদন্তি তালিকায় সপ্তম স্থানে রেখেছে। মাত্র ১০ বছর বয়সে ‘দেয়ারস ওয়ান বর্ন এভরি মিনিট’ ছবি দিয়ে আত্মপ্রকাশ করেন টেলর। প্রথম জনপ্রিয়তা আসে ১৯৪৪ সালে—ন্যাশনাল ভেলভেট ছবিতে অভিনয় করে।
তবে টেলরের ক্যারিয়ারের মাইলফলক হয়ে আছে ‘ক্লিওপেট্রা’। যশ, খ্যাতি, অর্থ—এই ছবি তাকে দিয়েছিল সবকিছুই। এই ছবির জন্য তিনি ওই সময় ১০ লাখ মার্কিন ডলার পারিশ্রমিক নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন।
প্রাথমিক জীবন : টেইলরের জন্ম উত্তর-পশ্চিম লন্ডনের একটি অভিজাত এলাকায় - হ্যাম্পস্টেডে। তিনি ছিলেন তার বাবা ফ্রান্সিস লেন টেইলর (১৮৯৭-১৯৬৮) ও মা সারা ভায়োলা ওয়ার্মব্রডের (১৮৯৫-১৯৯৪) ছোট মেয়ে। টেইলরের বড় ভাই হাওয়ার্ড টেইলর জন্মগ্রহণ করেন ১৯২৯ সালে। তাদের আমেরিকান মা-বাবা যুক্তরাজ্যে এসেছিলেন যুক্তরাষ্ট্রের আরাকানস সিটি থেকে। তারা জন্মসূত্রে মার্কিনী হলেও বাস করতেন ইংল্যান্ডে।
টেইলরের বাবা পেশায় ছিলেন ছবির ডিলার। মা ছিলেন মঞ্চ অভিনেত্রী। মঞ্চে তার নাম ছিলো সারা সদার্ন। ১৯২৬ সালে নিউইয়র্ক সিটিতে ফ্রান্সিস টেইলরের সাথে সারার বিয়ে হয়। তারপর থেকে সারা মঞ্চকে বিদায় জানান।
বিয়ে : টেইলর তার জীবনে সাতজন পুরুষকে মোট ৮ বার বিয়ে করেন। এদের মধ্যে বিখ্যাত হলিউড অভিনেতা রিচার্ড বার্টনকে দুই বার বিয়ে করেন।
অভিনিত সিনেমা : তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ফাদার অব দ্য ব্রাইড’, ‘আ প্লেস ইন দ্য সান’, ‘জায়ান্ট’, ‘সাডেনলি লাস্ট সামার’, ‘বাটারফিল্ড ৮’, ‘দ্য ভিসিপিস’, ‘হুজ অ্যাফ্রেড অব দ্য ভার্জিনিয়া উলফস’ উল্লেখযোগ্য। তবে বড় পর্দায় তিনি অমরত্ব পেয়েছেন ‘ক্লিওপেট্রা’ হয়ে।
মৃত্যু : লিজ টেলর কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। ২০০৪ সালে ঘোষণা করা হয়, তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। ২০০৯ সালে কার্ডিয়াক সার্জারীর মাধ্যমে তার দেহে ভাল্ব প্রতিস্থাপন করা হয়। ২০১১ সালের ফেব্রুয়ারিতে তার হার্টের সমস্যার উন্নত চিকিৎসার জন্য ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের সিডারস-সিনাই মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। এর কিছু দিন পর ২৩ মার্চ ওই হাসপাতালে টেলর ৭৯ বছর বয়সে প্রয়াত হন। চার সন্তানের মা তিনি।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










