ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৭:২৫:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

কিছু স্টাফকে বাসা থেকে কাজ করতে বলেছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার

স্টাফদের বাসা থেকে কাজ করতে বলেছে জাতিসংঘ

স্টাফদের বাসা থেকে কাজ করতে বলেছে জাতিসংঘ

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের যে সকল স্টাফের উপস্থিত থাকা একেবারে অত্যাবশকীয় নয় তাদের কমপক্ষে তিন সপ্তাহ বাসায় থেকে কাজ করতে বলা হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে জাতিসংঘ শুক্রবার এমন ঘোষণা দেয়। খবর এএফপি’র।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘জাতিসংঘ সদরদপ্তরে আমাদের সরাসরি উপস্থিতি কমাতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।’

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার স্টাফদের উদ্দেশে দেয়া এক পৃথক বার্তায়
তিনি বলেন, ‘আপনাদের শারীরিকভাবে সুস্থ রাখার বিষয়টি আমি সর্বোচ্চভাবে গুরুত্ব দিচ্ছি। আমার চাওয়া আপনারা নিরাপদ ও সুস্থ থাকুন।’ নিউইয়র্কে জাতিসংঘের প্রায় ৩ হাজার কর্মকর্তা-কর্মচারি রয়েছে।

এ সপ্তাহে পরীক্ষা-নিরীক্ষায় ফিলিপাইনের এক কূটনীতিকের করোনাভাইরাস ধরা পড়েছে। জাতিসংঘ সদরদপ্তরে এই প্রথম কোন কূটনীতিকের করোনাভাইরাস ধরা পড়লো।

করোনাভাইরাস রোধের প্রচেষ্টায় বিশ্বের অনেক সংগঠন ও কোম্পানি তাদের স্টাফদের দেশে পাঠিয়েছে।