ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৩:৩৬:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ভাইবোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৬ এএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে কাঠমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ভাইবোনের। বুধবার বিকালে জেলার  কুলিয়ারচর উপজেলার উছমান পুর ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন- নোয়াপাড়া গ্রামের জালাল উদ্দীন ভূঁইয়ার স্ত্রী শুভা বেগম (৬০) এবং তার সহোদর ছোট ভাই পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার পৌর সদরের মথুরা পুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে কাঠমিস্ত্রি মুর্শিদ মিয়া (৫৫)।

জানা গেছে , বড় বোন শুভা বেগমের স্বামীর বাড়িতে ঘর মেরামতে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতে এসেছিলেন মুর্শিদ মিয়া। এক পর্যায়ে কাঠমিস্ত্রি ভাই ও গৃহবধূ বোন মিলে একটি নতুন টিনের বেড়া লাগানোর সময় ঝুলানো বৈদ্যুতিক তারের সংস্পর্শে স্পৃষ্ট হন তারা। তাদের উদ্ধার করে সংকটাপন্ন অবস্থায় বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উছমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম ক্কারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।