ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ০:৫৯:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

কিশোরগঞ্জে সেপটিক ট্যাঙ্ক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০২ এএম, ২৬ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাশিদা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে গৃহবধূর স্বামী ও দেবরকে গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার রাতে সুখিয়া বাজার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশিদা কিশোরগঞ্জ সদর উপজেলার আবদুল মোতালিবের মেয়ে।

এ ঘটনায় স্বামী মাসুদ মিয়া (৪০) ও দেবর সোহেল মিয়াকে (৩৮) আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেছেন নিহতের বাবা আবদুল মোতালিব। শনিবার দুপুরে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সোহেল সুখিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার।

অভিযোগের বরাত দিয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, প্রায় ২০ বছর আগে সুখিয়া এলাকার মাসুদের সঙ্গে বিয়ে হয় রাশিদার। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তার স্বামী ও দেবর যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন করত। টাকা এনে দিলে সে টাকা দিয়ে জুয়া খেলত মাসুদ। এ নিয়ে পরিবারের মাঝে ঝামেলা লেগেই থাকতো।

শুক্রবার দিবাগত রাত ২টার পর যেকোনো সময় রাশিদাকে শ্বাসরোধে হত্যা করে সেপটিক ট্যাঙ্কে ফেলে রাখে মাসুদ ও তার ভাই সোহেল। খবর পেয়ে শনিবার দুপুরের দিকে পুলিশ গিয়ে সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।