‘কী খাব সেটাও ঠিক করে দিতে চাইছে বিজেপি’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩১ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
বেশ কয়েকদিন আগে থেকেই কোমর বেঁধে ভোট প্রচারে নেমেছেন অভিনেত্রী ও বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরাত জাহান। শুটিংয়ের ব্যস্ততা নেই বলেই ব্যাপক উদ্দীপনা নিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত এখন এই তারকা প্রার্থী। এবার আদিবাসীদের কাছে ভোট চাইতে গিয়ে তাদের সঙ্গে গানে ও নাচের তালে কোমর দোলালেন নুসরাত।
বসিরহাট লোকসভার অন্তর্গত সুন্দরবন লাগোয়া জোগেশগঞ্জে কর্মীসভার আয়োজন করে। এই কর্মীসভায় বক্তব্য দেন নুসরাত। জ্বালাময়ী ভাষণ দিয়ে মানুষের মন জয় করলেন তিনি।
নুসরাত বলেন, ‘বাংলার মেয়েদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন মমতা ব্যানার্জি। আমি মমতা ব্যানার্জির কন্যাশ্রীর ব্রান্ড অ্যাম্বাসাডর হয়ে গর্বিত। নরেন্দ্র মোদি কন্যাশ্রী প্রকল্পকে কপি করেছেন। মমতা ব্যানার্জির কন্যাশ্রীকে কপি করলে ভালভাবে করতে পারতেন। কিন্তু মোদি একেবারে বাজেভাবে কপি করে ‘বেটি বাঁচাও’ প্রকল্প করেন। তার জন্য সারা দেশে বরাদ্দ মাত্র ১০০ কোটি। ’
বিজেপি প্রসঙ্গে নুসরাত বলেন, ‘আমি তো অভিনয় করি। বিজেপি নেতারা অনেক বড় অভিনেতা। গতকাল চাওয়ালা, আজ চৌকিদার, আগামীকাল আবার অন্য কিছু। ’
নুসরত বিজেপি প্রসঙ্গে আরো বলেন, ‘গেরুয়া জামা পরে ওরা বাংলায় ভোট চাইতে এসেছে। আমরা ভাত–ডাল–তরকারি খাই। ওরা রান্নাঘরে ঢুকে কী খাব না খাব সেটা ঠিক করে দিতে চাইছে। ’
উল্লেখ্য, তারকাদের মধ্যে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী লড়বেন কলকাতা লাগোয়া যাদবপুর থেকে ও নুসরাত জাহান লড়বেন উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে। বাঁকুড়ার বর্তমান সাংসদ মুনমুন সেনকে এবার প্রার্থী করা হয়েছে আসানসোল থেকে।
এ ছাড়া ঘাটাল এবং বীরভূম কেন্দ্র থেকে পুনরায় প্রার্থী হিসেবে নির্বাচন করবেন যথাক্রমে অভিনেতা দেব এবং শতাব্দী রায়।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







