কুমিল্লার আশ্রয়কেন্দ্রে সংকট শিশুখাদ্য
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ২৬ আগস্ট ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
কুমিল্লায় ভয়াবহ বন্যায় ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে রয়েছেন প্রায় ৬৭ হাজার মানুষ। সেখানে খাদ্য সহায়তা এলেও শিশুদের জন্য রয়েছে খাদ্য সংকট। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশুরা।
রোববার (২৫ আগস্ট) কুমিল্লার বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র ঘুরে এসব চিত্র দেখা গেছে।
জেলার বুড়িচং উপজেলার ফকিরবাজার উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে দুই শতাধিক মানুষ রয়েছে। এর মধ্যে ৫ বছরের নিচের শিশু রয়েছে ১৫ জন। তাদের যে খাবার দরকার তা পাচ্ছে না।
উপজেলার বাকশীমুল গ্রামের মো. জসীম উদ্দিন ও জেসমিন আক্তার দম্পতি রয়েছেন আশ্রয়কেন্দ্রটিতে। তাদের সঙ্গে দুই বছরের ফুটফুটে কন্যাশিশু আছে।
ওই দম্পতি বলেন, দুই মাস আগে মায়ের দুধ ছাড়ে মরিয়ম। ভারী কোনো খাবার খেত না। বুকের দুধ ছাড়ার পর গরুর দুধে অভ্যস্ত সে। গত দুদিন ধরে সেসব খাবার পাচ্ছি না। যেসব সংস্থা আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার সহায়তা দিচ্ছে, তাদের খাবার তালিকায় শিশুখাদ্য রাখার অনুরোধ জানাই।
ভরাসার উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ইছাপুরা এলাকার বানভাসি রুমা আক্তার ও জয়নাল আবেদীন আশ্রয় নিয়েছেন। তাদের কোলে ১৬ মাসের পুত্রসন্তান আব্দুল্লাহ।
এই দম্পতি বলেন, আব্দুল্লাহ এখনও মায়ের দুধ খায়। তিনদিন ধরে আশ্রয়কেন্দ্রে আছি। এখন বুকের দুধ একেবারেই মুখে নিতে চাচ্ছে না। মানুষের কারণে দুধ খাওয়ানোর সঠিক পরিবেশ পাচ্ছি না। ফলে শিশুখাদ্য নিয়ে দুশ্চিন্তায় আছি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, কুমিল্লা জেলাজুড়ে ৭১৪টি কেন্দ্রে ১৫ হাজার ৫৯ জন বিভিন্ন বয়সের শিশু আশ্রয় নিয়েছে। এসব শিশুদের মধ্যে যাদের বয়স ৩ বছরের ওপরে তাদের শুকনো বিস্কুট ও কলা খাইয়ে কোনোরকম দিন পার করা গেলেও যাদের বয়স ১ থেকে তিন বছরের মধ্যে সেসব শিশুদের নিয়ে দুঃশ্চিতায় আছেন তাদের অভিভাবকরা।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, শিশুদের বিষয়টি মাথায় রেখে দিকনির্দেশনা দিচ্ছি।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











