কুমিল্লায় রং-তুলির আচড়ে জীবন্ত হয়ে উঠছে প্রতিমা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ১ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। করোনোকালে দুই বছর সীমিত করা হলেও কুমিল্লায় এবার পূজা উদযাপনে চলছে ব্যাপক প্রস্তুতি।
মন্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের রং তুলির কাজ, দম ফেলার সুযোগ নেই প্রতিমা তৈরির কারিগরদের। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই অনুযায়ী প্রস্তুত প্রশাসনও।
জানা যায়, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কুমিল্লায় বেড়েছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। তাদের নিপুণ হাতে মাটির কাজ শেষে মন্ডপগুলোতে চলছে রং তুলির কাজ। রাত দিন একত্রে চলছে কর্মযজ্ঞ। নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করার আশা শিল্পী ও কারিগরদের।
শাস্ত্রমতে, গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী এ চার ছেলে-মেয়েকে নিয়ে এবার হাতির পিঠে চড়ে বাবার বাড়ি মর্ত্যলোকে আসবেন দেবী দুর্গা। আর কৈলাশে ফিরে যাবেন নৌকাতে চড়ে। দুর্গতিনাশিনীর আগমনে কাশবন ও আকাশ সেজেছে নতুন রূপে। সব ধরনের অপশক্তি দূর হয়ে পৃথিবীজুড়ে বইবে শান্তির বাতাস, এমন প্রত্যাশা সবার।
প্রতিমা কারিগর শুভ্রত পাল বলেন, ৬টি মন্ডপের কাজ হাতে নিয়েছি। দিনরাত কাজ করে যাচ্ছি, পূজার আগেই সব প্রতিমা রং করা শেষ করতে হবে।
কুমিল্লা মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত্য দাশ টিটু বলেন, এ বছর উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করতে আমাদের কমিটির পক্ষ থেকে সকল রকমমের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ডপে সিসি ক্যামেরা বসানোর কাজ চলমান রয়েছে।
কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, দুর্গা পূজাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা প্রস্তুত রয়েছি।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








