কুমিল্লা নগরী জুড়ে বই বাঁধাই উৎসব চলছে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩০ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার
কুমিল্লা নগরী জুড়ে বই বাঁধাই উৎসব চলছে
নতুন বছরের শুরুতে নতুন বই পেয়ে আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীরা। নিজের প্রিয় বইগুলো অনেক দিন যত্নে রাখা, যেন ছিঁড়ে না যায় সেজন্য বই বাধাঁর দোকানে দোকানে ভিড় করছে শিক্ষার্থীদের অভিভাবকরা। আর এ ফাঁকে বাঁধাই কারিগরদের সুযোগ হয় বাড়তি আয়ের।
কুমিল্লা শহরের বিভিন্ন পয়েন্টে বই বাঁধাইয়ের কাজ করেন কারিগররা। কুমিল্লা শহরের নিউ মার্কেট এলাকায় এ কাজের জন্য প্রসিদ্ধ। নিউ মার্কেটের পিছনের সিড়ির গোড়ায় বই বাঁধাইয়ের কাজ করছেন সাইফুল ইসলাম।
তিনি বলেন, আমরা সারা বছর বাঁধাই কাজ করে থাকি। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে স্কুল শিক্ষার্থীদের বই বাঁধাই কাজে ব্যস্ত থাকতে হয়। কাজ বেশি তাই একটুও দম ফেলার ফুরসত থাকে না এ দুই মাসে।
নগরীর নিউ মার্কেট পূর্ব গেইটে তিন দশকেরও বেশি সময় বই বাঁধাই করেন সাজেদা বেগম। তার দাবি তিনি প্রথম কুমিল্লায় বাণ্যিজিক ভাবে বই বাঁধাইয়ের কাজ শুরু করেন।
সাজেদা জানান জানুয়ারি মাসে খুব ব্যস্ত সময় অতিবাহিত হয়। যথা সময়ে কাজ ডেলিবারি দিয়ে গ্রাহকের মন রক্ষা করা কঠিন। তাই এ কাজে যুক্ত করেছেন মেয়ে ও পুত্রবধূকে। তার ইচ্ছা দুই মাসে লক্ষ টাকা আয় করা।
নিউ মার্কেটের মাহবুব বুক বাইন্ডার্সের মালিক মাহবুবুর রহমান বলেন, নতুন বছর এলে লাভজনক কাজটি করে কিছু টাকা সঞ্চয় করতে পারি। অল্প সময়ে বেশি আয় করা যায়। তাই জানুয়ারি-ফেব্রুয়ারি মাস বই বাঁধাই করি। অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতি বই ২০ টাকা। নবম শ্রেণীর বই ২০-২৫ টাকায় বাঁধাই করি। আমরা সারাবছরে এখানে বসে কাজ করি। রেজিস্টার খাতা, বাঁধাই খাতা, ব্যবহারিক খাতা, অফিস ফাইল, বই, প্যাকেট, কিতাব বাঁধাই করে থাকি।
ফৌজদারি মোড়ে এথনিকা স্কুলের সামনে বই বাঁধাই করেন জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, আমি পেশায় ইলিকট্রিশিয়ান। প্রতি বছর জানুয়ারিতে বই বাঁধাইয়ের কাজ করি। ঘরে থেকে আমার স্ত্রী এ কাজে সহযোগিতা করে। দিনে ৭০০-১০০০ টাকা পর্যন্ত আয় হয়।
রাজগঞ্জ সড়কের পাশে বই বাঁধাই করেন হোসেন মিয়া। তিনি বলেন, বছরের শুরুতে নতুন বই দেয়ার পর বই বাঁধাইয়ের খুব চাপ থাকে। সবাই এসে দ্রুত ডেলিভারী নিতে চায়। ফলে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়।
তিনি জানান, বছরের প্রথম দুই মাস কাজের খুব চাপ থাকে। এরপর ধীরে ধীরে তা কমতে থাকে। গত বছর তিনি প্রায় ২৫ হাজার বই বাঁধাইয়ের কাজ করেছেন বলে জানান।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



