কুয়েতে গিয়ে স্বামীকে তালাক, প্রেমিককে বিয়ে করে সর্বহারা
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩২ এএম, ১ ডিসেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের দক্ষিণ খয়রাটি গ্রামে কুয়েত প্রবাসী এক নারী স্ত্রীর দাবিতে যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন। তবে স্বামী বাড়িতে নেই, তিনি বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। খবর পেয়ে ওই বাড়িতে গ্রাম পুলিশসহ থানা পুলিশ যায়।
ওই নারী জানান, তিনি নরসিংদী সদরের চিনিসপুর ইউনিয়নের দাসপাড়া ঘোড়াদিয়া গ্রামের আবুল কালামের মেয়ে রুমা আক্তার (৩৬)। তার বাড়িতে বিয়ে হয় এবং তিনি বর্তমানে দুই সন্তানের মা।
গত প্রায় দুই বছর আগে তিনি কুয়েতে গিয়ে একটি হাসপাতালের সেবিকা হিসেবে কাজ শুরু করেন। সেখানে কাজ করা অবস্থায় তার সঙ্গে পরিচয় হয় তার গ্রামের বাড়ি নান্দাইলের রাজগাতি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানের ছেলে নুর নবীর (৩০) সঙ্গে।
নূর নবীর সঙ্গে তার মন দেওয়া নেওয়ার সম্পর্ক গড়ে উঠলে তাকে (নূর নবীকে) বিয়ে করার জন্য দেশে থাকা স্বামীকে তালাক দেন। এর পর প্রায় এক বছর আগে বিয়ে করেন। বিয়ের পর ভালোভাবেই চলছিলেন। পরে স্বামীর বাড়িতে ঘটনা জানাজানি হলে বেকে বসে স্বামীর পরিবার। কোনোমতেই এই বিয়ে মানতে নারাজ।
এই খবর পেয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে একে অপরকে ছেড়ে ভিন্ন জায়গায় বসবাস করা অবস্থাতেই স্ত্রী রুমা গত ২২ নভেম্বর দেশে এসে ২৭ নভেম্বর মাকে সঙ্গে নিয়ে নান্দাইলের দক্ষিণ খয়রাটি গ্রামে এসে স্বামীর বাড়ি খোঁজ করে সন্ধান পান।
ওই সময় তিনি স্থানীয় ইউপি সদস্যের দ্বারস্থ হয়ে শুক্রবার স্বামীর বাড়িতে যান। সেখানে স্বামীর পরিবারের লোকজনের তাড়া খেয়ে ইউপি সদস্যের বাড়িতে আশ্রয় নেন। পরে এলাকার লোকজনের সহায়তায় শনিবার ফের তিনি স্বামীর বাড়িতে স্ত্রীর স্বীকৃতিতে অবস্থান নেন।
এ ব্যাপারে ইউপি সদস্য মিজানুর রহমান জানান, অসহায় ওই নারী বিস্তারিত বলা ছাড়াও বিয়ের সব কাগজপত্র দেখালে তিনি সাবেক মেম্বার হাবিবর রহমানের (নারীর শ্বশুর) বাড়িতে নিয়ে যান। কিন্তু তখন বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। পরদিন (শনিবার) ফের ওই নারী ওই বাড়িতে অবস্থান নেন।
এ বিষয়ে নারীর শ্বশুর সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, তার ছেলে যদি বিয়ে করে থাকে তাহলে এটা একান্তই তার নিজস্ব ব্যাপার। এখন তো ছেলে বাড়িতে নেই। তাছাড়া ছেলের আলাদা কোনো কিছু নেই। এ অবস্থায় ওই নারীর দাবি অযৌক্তিক।
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম জানান, ওই নারীকে পরিবারসহ থানায় আসার জন্য বলা হয়েছে। আসলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







