কুষ্টিয়ায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ: আসামির যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৫ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার ভেড়ামারায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় ইয়াছিন মোল্লা (২৫) নামের এক যুবকের যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড ও দেড় লাখ টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি ইয়াসিন মোল্লা পলাতক ছিলেন।
আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইয়াছিন মোল্লা ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের মৃত ইছাহাক মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকালে ভেড়ামারার বাহাদুরপুর মাফের আলী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে স্কুলগেটের সামনে থেকে আসামি ইয়াছিন মোল্লা অজ্ঞাত সহযোগীদের সাহায্যে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
পরে ছাত্রীর পরিবার মেয়েকে উদ্ধারে পুলিশসহ বিভিন্ন ব্যক্তির কাছে ধর্ণা দিয়েও ফিরে পাননি। এ ঘটনায় ওই ছাত্রীর মা ২১ সেপ্টেম্বর অপহরণের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইন ২০০০ এর ৭/৩০ ধারায় ভেড়ামারা থানায় মামলা করেন। মামলা নং ১০।
অপহরণের এক মাস পর ঝিনাইদহে আসামির বোনের বাড়ি থেকে ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় আসামিকেও গ্রেফতার করা হয়। কিন্তু জামিনে বের হওয়ার পর থেকে পলাতক রয়েছে আসামি।
এদিকে মামলাটি তদন্ত শেষে অপহরণসহ শিশু ধর্ষণের অভিযোগ এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭, ৯(১) ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, মামলাটির চার্য গঠন ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ আদালত ইয়াছিন মোল্লাকে শিশু ধর্ষণ দায়ে যাবজ্জীবন (আমৃত্যু) এবং শিশু অপহরণ দায়ে আরো ১৪ বছরের কারাদণ্ডসহ একলাখ টাকা এবং ৫০ হাজার টাকাসহ মোট দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৯ মাসের দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
-জেডসি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট