কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৮ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ইলেকট্রনিকস পণ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী ‘ভিসতা ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতায় পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার দল।
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৫টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার।
৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক নিয়ে রানার্স আপ হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। তৃতীয় স্থান লাভ করা বাংলাদেশ পুলিশ পেয়েছে ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক।
এদিকে, নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার দল পেয়েছে ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসসহ মোট ৯টি পদক। রানার্স আপ বাংলাদেশ জাতীয় দল পেয়েছে ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক। ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ।
প্রতিযোগিতা শেষে আজ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া মোহাম্মদ আমিনুল এহসান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মো, আশিক সাঈদ, ফেডারেশনের সহ-সভাপতি এবং পৃষ্ঠপোষক ভিসতা ইলেকট্রনিকসের ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স ও পিআর) এফএম ইকবাল বিন আনোয়ার ডন, ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ, সহ-সম্পাদক এ একে এম আব্দুল মোবিন, কোষাধ্যক্ষ মো. মাকসুদ আক্তার মোবারকিসহ অন্যান্যরা।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী






