কুড়িগ্রামে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৬ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নে নিখোঁজের একদিন পর এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) রাতে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছন। এর আগে একই দিন দুপুরে ওই ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের পাড়ে ফলুয়ারচর এলাকার একটি গমখেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আবুল হাশেমের মেয়ে রেখা খাতুন (২২)।
স্থানীয়রা জানান, শনিবার রাত ১২টার দিকে মার মোবাইল ফোন নিয়ে নিখোঁজ হন রেখা। এরপর থেকে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার দুপুরে জানতে পান ব্রহ্মপুত্রের চরে গমখেতে গলায় ওড়না পেঁচানো এক তরুণীর মরদেহ পড়ে আছে। এ সময় সংবাদ পেয়ে নিহতের ছোট ভাই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে তার বোনকে শনাক্ত করেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনে পুলিশ।
নিহত রেখা খাতুনের পরিবারের দাবি, রেখাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, সোমবার দুপুরে খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেখাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত করলে প্রকৃত কারণ জানা যাবে।
সিএনএস ডটকম//এসএল//
সিটিনিউজ সেভেন ডটকম//আর//
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে








