ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২৩:৪১:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

কুড়িগ্রামে বেড়েছে শীত, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

কুড়িগ্রামে ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। ইতোমধ্যে মধ্যরাত থেকে পড়ছে ঘন কুয়াশা।বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানান, কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক। ফলে দিনের বেলাতেও বিভিন্ন যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। সময় মতো কাজে যোগ দিতে তাদের বেগ পেতে হচ্ছে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের সাইদুল ইসলাম জানান, ঘন কুয়াশা পড়ায় খেত-খামারের কাজে যোগ দিতে দেরি হচ্ছে। এ ছাড়া শীত বাড়ায় তাদের কষ্ট হচ্ছে।

একই এলাকার অটোরিক্সাচালক রুবেল মিয়া জানান, কুয়াশার কারণে সড়কে অটো চালাতে সমস্যা হচ্ছে। সকাল সকাল হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। তাছাড়া যাত্রীও কমে গেছে। এই রকম কুয়াশা প্রতিদিন পড়লে আয় কমে যাবে।


কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া জানান, কয়েক দিনের মধ্যে এ জেলার তাপমাত্রা আরও নেমে যাবে এবং শীতের তীব্রতা বাড়বে।