ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৮:৫৩:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

কুড়িগ্রামে লরির ধাক্কায় কণ্ঠশিল্পীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ১০ এপ্রিল ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কুড়িগ্রামের সদরে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে তেলবোঝাই একটি লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কণ্ঠশিল্পীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।

রোববার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন এলাকায় ইসলামিক ফাউন্ডেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজপাড়া গ্রামের ইলেকট্রিক মেকার আমিনুল ইসলামের মেয়ে আসফিকুন নাহার মিম (১৬)। তিনি দশম শ্রেণির শিক্ষার্থী ও বিবাহিত ছিল।

আহত ব্যক্তি কুড়িগ্রাম পৌরসভার হাটিরপাড় এলাকার নুর ইসলামের ছেলে আশরাফুল ইসলাম বিপুল। তিনি জেলা শিল্পকলায় গিটারিস্ট হিসেবে কাজ করতেন।

জানা গেছে, আজ রোববার বিকেলে কুড়িগ্রাম শহর থেকে তারা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। হঠাৎ রংপুরগামী একটি তেলবোঝাই লরি বাস টার্মিনাল-সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় তার ভাইকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুড়িগ্রামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলমগীর জানান, আসফিকুন নাহার মিম পড়াশোনার পাশাপাশি শিল্পাঙ্গনে বেশ সুনাম কুড়িয়েছে। জেলা ও উপজেলার বিভিন্ন মঞ্চে গান গেয়ে ব্যাপক সাড়া ফেলেছে মিম। সর্বশেষ ২৬ মার্চ উপলক্ষে ‘সাম্প্রতিক কুড়িগ্রাম’ সংগঠনের মঞ্চে পারফর্ম করেছিল সে। আজ সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল। তার এই মৃত্যুতে আমরা মর্মাহত।

কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মুর্তজা জানান, আজ রোববার বিকেলে তেলবোঝাই একটি লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কিশোরীর মৃত্যু হয়েছে। গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।