কুড়িগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায় দিয়েছে আদালত। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল মান্নান এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আব্রাহাম লিংকন এবং আসামিপক্ষে ছিলেন সিদ্দিকুর রহমান ও ফকরুল ইসলাম।
নিহত পিংকী খাতুন শিল্পী জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকার হাতেম আলীর মেয়ে।
ফাঁসির রায়প্রাপ্ত রাসেল বাবু নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজার সংলগ্ন এলাকার সাইফুর রহমানের ছেলে। তিনি পিংকীর দ্বিতীয় স্বামী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্রাহাম লিংকন জানান, আসামি রাসেল বাবু উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতে দীর্ঘ শুনানি শেষে এ রায় প্রদান করা হয়েছে।এই রায়ে আমরা সন্তুষ্ট।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালে পিংকীর সাথে তাদের বাড়ির পার্শ্ববর্তী বাঁশজানি গ্রামের আবুল হোসেনের ছেলে সোলায়মান আলীর বিয়ে হয়। বিয়ের ৩ মাসের মধ্যে বনিবনা না হওয়ায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এর কিছুদিন পর অভিভাবকদের না জানিয়ে পিংকী রাসেল বাবুর সাথে পালিয়ে বিবাহ রেজিস্ট্রি করেন। দেড় বছর ঘর সংসার করার পর যৌতুকের জন্য স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালান রাসেল বাবু। এ সময় ছয় মাসের অন্তঃসত্ত্বা পিংকী তার বাবার বাড়িতে ফিরে আসেন।
সেখানে অবস্থান কালে পিংকীকে ফিরিয়ে নেয়ার জন্য চাপ দেয়া হয়। তাতে পিংকী রাজি না হননি। এতে ২০১১ সালের ২৭ মে দুপুরে বাড়ির লোকজনের অনুপস্থিতে পিংকীর মুখে গামছা বেঁধে বালিশ চাপা দিয়ে হত্যা করেন রাসেল। লাশ ঘরের ভেতর ঝুলিয়ে রেখে পালিয়ে যান তিনি।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






