কুড়িগ্রামে ৩২৫ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, কয়েক লাখ মানুষ পানিবন্দি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২২ জুন ২০২২ বুধবার
ফাইল ছবি
কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় ৩২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এছাড়া বন্যার পানি বাড়তে থাকায় অনেকেই বাড়ি ঘর ছেড়ে উঁচু সড়ক, বাঁধ ও স্কুলগৃহে আশ্রয় নিচ্ছেন।
এদিকে গুরুত্বপূর্ণ কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কটি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন লাখের বেশি মানুষ।
কুড়িগ্রামের ৯টি উপজেলার ৪৯টি ইউনিয়নের প্রায় দু’শতাধিক চর গ্রামের প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি থাকলেও স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ কক্ষের সূত্রমতে ৩৫ হাজার পরিবারের প্রায় দেড়লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে এবং সেতু পয়েন্ট ধরলা নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
বন্যার পানি বেড়ে বিদ্যালয় গৃহ, মাঠ ও আশপাশের এলাকা প্লাবিত হওয়ায় শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি এড়াতে কুড়িগ্রাম জেলায় ২৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাময়িকভাবে পাঠদান কার্যক্রম বন্ধ করা হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের আরাজী পিপুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি চাল ছুঁই ছুঁই করছে। চারিদিকে বাড়ি ঘর ডুবে যাওয়ায় অনেক পরিবার নৌকায় করে আশ্রয় নিয়েছে স্কুল বারান্দার চালের নিচে। ডুবেছে চর পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানেও আশ্রয় নিয়েছে কয়েকটি বানভাসী পরিবার।
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বন্যার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় এবং জেলায় বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকায় পানি ওঠায় শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি বিবেচনা করে মোট ২৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বন্যার প্রস্তুতি হিসেবে জেলা প্রশাসক দপ্তরে একটি সেন্ট্রাল কন্ট্রোল রুম খোলা হয়েছে। সব দপ্তরের কর্মকর্তাদের প্রতিদিনের ক্ষয়ক্ষতির তথ্য প্রদান করতে বলা হয়েছে। এখন পর্যন্ত বন্যায় ৩৩৮ মেট্রিকটন চাল, সাড়ে ১৬ লাখ টাকা ও ১ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
এছাড়াও ১৮ লাখ ৯৫ হাজার টাকার শিশু খাদ্য ও ১৭ লাখ ৭৫ হাজার টাকার গো-খাদ্য ক্রয় করা হচ্ছে। জেলা ত্রাণ ভান্ডারে এখন পর্যন্ত ২০ লাখ টাকা এবং ৪০৭ মেট্রিকটন চাল মজুদ রয়েছে। আরও ৫০০ মেট্রিকটন চাল ও ২০ লাখ টাকার বরাদ্ধ দেয়া হয়েছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











