কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, রণক্ষেত্র মধ্যপ্রাচ্য
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩১ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন মিত্রদের মধ্যে উত্তেজনা এখন যুদ্ধের রূপ নিয়েছে। গত কয়েক ঘণ্টায় কুয়েত, কাতার এবং বাহরাইনে অবস্থানরত মার্কিন মিত্রদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এই উত্তপ্ত পরিস্থিতিতে কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, দেশটির আকাশসীমায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল বিমান লেজে আগুন লাগা অবস্থায় ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ছে। তবে বিমানের পাইলট ও ক্রু সদস্যরা নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন এবং তারা সুস্থ আছেন। ইরান দাবি করেছে, তারা কুয়েতের আলি আল-সালেম ঘাঁটিতে ১৫টি ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালিয়ে অন্তত একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
এদিকে, সউদী আরবের রাস তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ড্রোন আঘাত হানার চেষ্টা করলে সেগুলো প্রতিহত করা হয়, তবে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে স্থাপনাটিতে সীমিত আকারে আগুনের সূত্রপাত ঘটে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো এই শোধনাগারটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। বাহরাইনের রাজধানী মানামার সালমান বন্দরে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে, যেখানে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট অবস্থিত।
অন্যদিকে, কাতারের রাজধানী দোহাতেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা সফলভাবে প্রতিহত করেছে বলে জানা গেছে।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে, গত তিন দিনে ইরানজুড়ে মার্কিন ও ইসরাইলি যৌথ হামলায় অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের অভ্যন্তরে এ পর্যন্ত ১,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
আঞ্চলিক বিশ্লেষকরা মনে করছেন, ইরান তার সামরিক কৌশল পরিবর্তন করে এখন মার্কিন মিত্রদের 'সফট টার্গেট' বা বেসামরিক অবকাঠামোতে আঘাত হানছে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, তাদের ওপর হামলা অব্যাহত থাকলে এই অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলোকেও তার মাশুল গুনতে হবে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতি বিশ্ববাজারে তেলের দাম এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা।
- দশম দিনের বইমেলা: ছুটির দিনে বইপ্রেমীদের ভিড়
- ঈদ বাজার: চলছে নারীর পছন্দের শাড়ি কেনাকাটা
- ‘গণতন্ত্রের অদম্য নারী’ সম্মান পাচ্ছেন খালেদা জিয়া
- পাঁচ তারকা হোটেলগুলোতে জমকালো ইফতার আয়োজন
- স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত অনেকেই
- ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা
- এ সপ্তাহের ছড়া- ‘নিসর্গ-মঙ্গল’: ফারুক নওয়াজ
- ঢাকার বাতাসে দূষণ আজ কিছুটা কম
- রবিবার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি
- ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের ফ্লাইট বাতিল
- রোজায় চাহিদা বাড়ায় ডিমের দাম ঊর্ধ্বমুখী
- বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস আবহাওয়া অফিসের
- সহশিল্পীকে চড়, তানজিন তিশাকে ঘিরে সমালোচনা
- নেপালের ক্ষমতার মসনদে র্যাপার বালেন্দ্র শাহ
- ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের টিকিট বিক্রি শুরু
- ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস
- উত্তর কোরিয়ার সঙ্গে পারল না বাংলাদেশ
- নবম দিনের বইমেলা: ক্রেতা নেই, নেই ভিড়
- কবি–সাহিত্যিকদের প্রাণের আড্ডাখানা ছিল বিউটি বোর্ডিং
- সহশিল্পীকে চড়, তানজিন তিশাকে ঘিরে সমালোচনা
- ধেয়ে আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়
- সবজি কিছুটা স্বস্তিতে, মুরগির দামে সামান্য কমতি
- নিজ বাসা থেকে ডিএমসি’র নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার
- বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা আজ
- উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: নারী-শিশুসহ ১০ জন দগ্ধ
- স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা
- বিউটি বোর্ডিং: স্মৃতির উঠোনে সাহিত্যের সুর
- রবিবার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি
- ঈদযাত্রায় ট্রেনের চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- রাজধানীর মালিবাগে জমে উঠেছে ইফতার বাজার











