‘কেথ্রিজি’ মুক্তির সময় কাজলের জীবনে ট্র্যাজেডি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৫ পিএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
‘কেথ্রিজি’ মুক্তির সময় ব্যক্তিগত জীবনে ঘটেছিল চরম অঘটন
সালটা ২০০১। করণ জোহর পরিচালিত, অমিতাভ-শাহরুখ-কাজল-হৃতিক অভিনীত ছবি ‘কভি খুশি কভি গম’ সবে মুক্তি পেয়েছে। আর মুক্তি পেতেই বক্স অফিসে সুপারহিট। ফ্যামিলি ড্রামা, শাহরুখ-কাজলের ভরপুর রোম্যান্স, ট্র্যাজেডি-কমেডি মাখা ওই ছবি দর্শকের মনে জায়গা করে নিয়েছিল খুব কম সময়েই। কিন্তু কাজলের ব্যক্তিগত জীবন তখন উথালপাথাল। ঘটে গিয়েছে বড় অঘটন। হারিয়েছেন প্রথম সন্তানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব কথাই শেয়ার করলেন কাজল।
কাজল বলেন, “কভি খুশি কভি গমের সময়েই অন্তঃসত্ত্বা ছিলাম আমি। যে দিন ছবি মুক্তি পায়, আমি হাসপাতালে ছিলাম। ফিল্ম সুপারহিট। কিন্তু আমার জন্য মোটেও সুখকর ছিল না। আমার প্রথম সন্তান মিসক্যারেজ হয়ে যায়। আমার এবং অজয় দু’জনেই খুব খারাপ সময় কাটিয়েছি।”
শুধু তাই নয়, তাদের দ্বিতীয় সন্তানও মিসক্যারেজ হয়ে যায় বলে জানান কাজল। যাই হোক অবশেষে বছর দুই বাদে ২০০৩-এর এপ্রিলে জন্ম হয় কাজল-অজয়ের মেয়ে নাইসা দেবগণের। এর প্রায় সাত বছর পর ২০১০-এ জন্ম হয় ছেলে যুগের।
ওই সাক্ষাৎকারে অজয়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ থেকে শুরু করে বিয়ের নানা অজানা তথ্যও শেয়ার করেছেন তিনি। অজয়ের সঙ্গে প্রথম ‘মুলাকাত’ কোথায় হয়েছিল তার? কাজল জানান, পঁচিশ বছর আগে ‘হালচাল’-এর সেটেই দেখা হয়েছিল ওই লাভ বার্ডসের। যদিও প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাননি একে অপরের। বরং অজয়ের ব্যাপারে নিন্দামন্দই করেছিলেন কাজল। ধীরে ধীরে বন্ধুত্ব হয়, বন্ধুত্ব প্রেমে গড়িয়ে পরিণতি প্রায় প্রেমে। কাজলের কথায়, “যখন প্রথম অজয়ের সঙ্গে আমার দেখা হয়, সে সময় অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলাম আমি। শুধু আমি নয়, অজয়েরও তখন অন্য গার্লফ্রেন্ড ছিল। আমি তো মাঝে মাঝে আমার তখনকার বয়ফ্রেন্ডের নামে অজয়ের কাছে নালিশও করতাম।” না, দু’জন একে অপরকে প্রপ্রোজ করেননি কোনওদিন। দু’জনেরই ব্রেকআপ হয়ে যায়, এবং ওরা বুঝতে পারেন ‘দে আর মেন্ট টু বি টুগেদার’ ।
কাজল-অজয় বিয়ে করেন ১৯৯৯ সালে। পরিবারের লোকজন নিয়ে ঘরোয়াভাবে বাড়িতেই হয়েছিল বিয়ের অনুষ্ঠান। নিজের ব্যক্তিগত অনুষ্ঠানে মিডিয়ার অনুপ্রবেশ মোটেও চাননি ওই জুটি। আর সে জন্যই মিডিয়াকে ইচ্ছা করেই বিয়ের ভুল জায়গা বলেছিলেন তারা। পঞ্জাবি এবং মারাঠি রীতিতেই হয়েছিল কাজলের বিয়ের অনুষ্ঠান।
ইন্ডাস্ট্রিতে এত ব্রেক আপ, এত ডিভোর্সের মাঝে কাজল-অজয়ের লাভ-স্টোরি ২০২০ সালেও ‘রিলেশনশিপ গোল’ দিয়ে যাচ্ছে। ১০ জানুয়ারি, বহু বছর পর বর-কনে আবারও একসঙ্গে বড় পর্দায়। আসছে কাজল-অজয় অভিনীত ছবি ‘তানাজি, দ্য আনসাং ওয়ারিয়র’।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও





