কেনিয়ায় আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত, নারীসহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ৮ আগস্ট ২০২৫ শুক্রবার
কেনিয়ায় আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত, নারীসহ নিহত ৬
আফ্রিকার দেশ কেনিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধে ডাক্তার ও নার্সও রয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের তিন মিনিট পরই দেশটির রাজধানী নাইরোবির কাছে আবাসিক ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তারা বলেন. রাজধানী নাইরোবিতে একটি চিকিৎসা সেবাদানকারী সংস্থার মালিকানাধীন হালকা বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন।
চ্যারিটি সংস্থা আমরেফ ফ্লাইং ডক্টরস জানায়, বৃহস্পতিবার দুপুরে নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে সোমালিয়ার হারগেইসা গন্তব্যে যাত্রা করা সেসনা বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই শহরের গিথুরাই এলাকায় একটি আবাসিক ভবনের ওপর ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়।
কিয়াম্বু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা জানান, বিমানে থাকা চারজন, যাদের মধ্যে চিকিৎসক, নার্স ও পাইলট রয়েছেন — ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া নিচে থাকা আরও দুইজন প্রাণ হারান এবং আরও দুজন গুরুতর আহত হন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







