কেনিয়াকে উড়িয়ে দিলো টাইগ্রেসরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০০ এএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার পর এবার কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে কেনিয়াকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রুমানা-রিতুরা।
বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান তুলেছিল টাইগ্রেসরা। ওপেনার মুরশিদা খাতুন ১৯ বলে ২৬ করলেও ব্যর্থ হন টপঅর্ডারের বাকি পাঁচ ব্যাটার। তাদের কেউ দুই অংক ছুঁতে পারেননি। তবে বাংলাদেশকে আশা দেখায় সালমা খাতুন ও রিতু মনির যুগলবন্দি জুটি।
মাত্র ৫০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে দারুণ এক জুটিতে টেনে তোলেন সালমা ও রিতু। সালমা ৩২ বলে ৩৩ আর রিতু ৩৪ বলে খেলেন ৩৯ রানের হার না মানা ইনিংসে দারুণ সংগ্রহ পায় টাইগ্রেসরা।
লক্ষ্য তাড়ায় কখনই ম্যাচে ছিল না কেনিয়া। শুরুর চারজনই ব্যর্থতার পরিচয় দেন। পাঁচে এসে শারুন জুমার ২০ বলে ২৪ রানের ইনিংস বাদ দিলে আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি বাংলাদেশি বোলারদের সামনে। ১২.৪ ওভারেই ৪৫ রানে অলআউট হয় কেনিয়া। প্রতিপক্ষের শিবিরে বড় আঘাতহানেন বাংলাদেশি বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। মাত্র ১২ রান খরচায় ৫টি উইকেট শিকার করেন তিনি। ফলে ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তারই হাতে।
এই জয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বাংলাদেশের মেয়েরা। এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে শ্রীলঙ্কা।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











