কেরিয়ার নিয়ে সন্তুষ্ট নন রাধিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৭ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
ভারতীয় অভিনয়শিল্পী রাধিকা আপ্টে। ছবি নেট থেকে।
রাধিকা আপ্টে। ভারতীয় অভিনয় জগতে এই মুহূর্তে এক জনপ্রিয় নাম। তার অভিনয় দক্ষতা কারও অজানা নয়। কিন্তু তার সম্বন্ধে অনেকেই এগুলো জানেন না। রাধিকার জন্ম তামিলনাড়ুর ভেলোরে।
তার বাবা-মা দু’জনেই ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক ছিলেন। রাধিকা নিজেও ভীষণ মেধাবী। পুণের ফার্গুসন কলেজ থেকে অর্থনীতি এবং অঙ্ক নিয়ে স্নাতন করেছেন তিনি।
পুণেতেই তার বেড়ে ওঠা। শুধু কি অভিনয়েই তিনি পারদর্শী? এর পাশাপাশি পড়াশোনা এবং নাচেও তিনি সমান পারদর্শী। আট বছর ধরে রোহিণী ভাটের কাছে তিনি কত্থক শিখেছেন।
নাচের পাশাপাশি ওই সময়ে রাধিকা পুণের থিয়েটার গ্রুপের সঙ্গেও যুক্ত হন। তারপর ফিল্মে যোগ দেওয়ার জন্য মুম্বাই পাড়ি দেন। কিন্তু মুম্বাইয়ে ফিল্মের জন্য ইন্টারভিউ দেওয়ার সময় খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল তার।
ফলে ফের পুণেতে বাবা-মার কাছে চলে যান। পুণেতে গিয়ে ফের যোগ দেন থিয়েটারে। রাধিকা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। বাবা-মা দু’জনেই পুণের নাম করা চিকিৎসক। অনেকেই জানেন না, তা সত্ত্বেও রাধিকা কেরিয়ার শুরু করেন মাত্র আট হাজার টাকা বেতনে।
মুম্বইয়ের গোরেগাঁওয়ে একটি থিয়েটার কোম্পানিতে মাত্র আট হাজার টাকা বেতনের বিনিময়ে কাজে যোগ দেন তিনি। গোরেগাঁওয়ের একটি পুরনো বাড়ির ছোট ঘরে পেয়িং গেস্ট থাকতেন। তার সঙ্গে রুম শেয়ার করতেন আরও অনেকেই।
অত্যন্ত পরিশ্রমী রাধিকার লক্ষ্য কিন্তু ছিল উঁচু তারে বাঁধা। আর তাই থিয়েটারের পাশাপাশি ফিল্মে কাজের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ২০০৯ সালে প্রথম ‘ঘো মালা আসলা হাভা’ নামে একটি মরাঠি কমেডি ফিল্মে সুযোগ পান। তারপর ‘শোর ইন দ্য সিটি’, ‘রক্তচরিত্র’, ‘আই অ্যাম’-এ অভিনয় করেন তিনি।
এর মাঝেই রাতারাতি এক বছরের জন্য লন্ডনে গিয়ে কন্টেম্পোরারি ডান্স শেখার সিদ্ধান্ত নেন রাধিকা। ২০১১ সালে লন্ডনেই তার স্বামী মিউজিসিয়ান বেনেডিক্ট ট্রেলরের সঙ্গে পরিচয়। বেনেডিক্টের সঙ্গে ডিসট্যান্ট রিলেশনশিপে রয়েছেন রাধিকা। ২০১৩ সালে বিয়ে করেন তারা।
সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার মিশেল রাধিকা আপ্টে। একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন তিনি। ‘বদলাপুর’, ‘পার্চড’, ‘ফোবিয়া’, ‘প্যাডম্যান’, ‘অন্ধাধুন’— তালিকা দীর্ঘ। কিন্তু এখনও পর্যন্ত কেরিয়ার নিয়ে সন্তুষ্ট নন তিনি। নিজেকে সফলও মনে করেন না রাধিকা।
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম







